বানিজ্য

২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পূর্বাভাস বাস্তবায়িত হলে জিডিপির আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের পূর্বাভাসের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বর্তমানে আকারে তুলনামূলক বড় কয়েকটি অর্থনীতিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে বাংলাদেশের।

মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি হতে পারে ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশের পূর্বাভাসিত ৬৭৭ বিলিয়ন ডলারের অর্থনীতি মালয়েশিয়ার চেয়ে সামান্য বড় হতে পারে।

একই সময়ে ভিয়েতনামের অর্থনীতির আকার ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলার, থাইল্যান্ডের ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ডেনমার্কের ৫৮৯ দশমিক ২ বিলিয়ন ডলার হতে পারে।

জিডিপির আকারের ভিত্তিতে দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে।

শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র

২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান অক্ষুণ্ন থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সে সময় দেশটির মোট জিডিপি বেড়ে প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। দেশটির অর্থনীতির আকার হতে পারে প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার।

তবে তৃতীয় অবস্থান নিয়ে জার্মানি ও ভারতের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জার্মানি-ভারতের ব্যবধান মাত্র ৫ বিলিয়ন ডলার

পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে জার্মানির জিডিপি হতে পারে প্রায় ৬ হাজার ১৭৮ বিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের অর্থনীতির আকার দাঁড়াতে পারে ৬ হাজার ১৭৩ বিলিয়ন ডলার।

অর্থাৎ দুই দেশের অর্থনীতির মধ্যে ব্যবধান থাকবে মাত্র ৫ বিলিয়ন ডলার।

তালিকায় চতুর্থ অবস্থানে থাকতে পারে ভারত, আর পঞ্চম অবস্থানে থাকবে যুক্তরাজ্য। দেশটির জিডিপি হতে পারে প্রায় ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলার।

এ ছাড়া বিশ্বের ১০ বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডার থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৈশ্বিক অর্থনীতিও বাড়বে

আইএমএফ আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতির দ্রুত সম্প্রসারণের পূর্বাভাস দিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হিসাব অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট অর্থনীতির আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের মাত্র পাঁচটি বৃহৎ অর্থনীতি মিলেই বৈশ্বিক জিডিপির প্রায় ৫৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন করে। এর মধ্যে একাই যুক্তরাষ্ট্রের অংশ বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশের বেশি।

বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালের মধ্যে ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস বাস্তবায়িত হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে দেশটির অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এই পূর্বাভাস নির্ভর করবে আগামী কয়েক বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি, বিনিয়োগ, উৎপাদনশীলতা, রপ্তানি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর।


সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা
সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা

দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের মাধ্যমে আটকে থাকা অর্থ উদ্ধারে জোরালোভাবে কাজ শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ইতোমধ্যে খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও শেষ পর্যায়ে রয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের...

২ দিন আগে


দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর সোমবার (২৪ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১...

৬ দিন আগে


গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ: বিকেএমইএ
গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ: বিকেএমইএ

দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইউরোপের ক্রেতারা রপ্তানি আদেশ প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছেন...

৭ দিন আগে


NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা
NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom