জাতীয়

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে মানুষ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে মানুষ: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুমের শিকার পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, উৎসাহ ও উদ্দীপনার উৎস।’

তিনি বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে প্রতিশ্রুতি থেকে সরকার পিছিয়ে যাবে না।

তারেক রহমান বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

নিয়োগপত্র হাতে পেয়ে পরিবারের সদস্যদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন।


গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি রিজভীর
গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি রিজভীর

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গুমের শিকার বিশ্বের সব ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (২৯ আগস্ট) এক বাণীতে তিনি বাংলাদেশের বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে...

১৪ মিনিট আগে


গুম প্রতিরোধ দিবস: এখনো নিখোঁজ ২৫১ জন, স্বজনদের অপেক্ষার শেষ নেই
গুম প্রতিরোধ দিবস: এখনো নিখোঁজ ২৫১ জন, স্বজনদের অপেক্ষার শেষ নেই

আড়াই শতাধিক পরিবারের কান্না, অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে বছর ঘুরে আবারও এসেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের হিসাব অনুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন ২৫১ জন। নিখোঁজ এসব নাগরিকের অনেকেরই আর ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলে মত দিয়েছে কমিশন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।গুম...

২ ঘন্টা আগে


দুবাই থেকে কারামুক্তির পর সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ
দুবাই থেকে কারামুক্তির পর সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ

দুবাইয়ের আদালত থেকে জামিনে মুক্তির পর মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলার আসামি ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। গত ১৭ আগস্ট তিনি দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান। দেশটির পাসপোর্ট ও সেখানে যৌথ বিনিয়োগের পাশাপাশি গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে বলে সংশ্লিষ্ট...

২ ঘন্টা আগে


লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পুলিশের নতুন একটি ‘স্পেশাল’ ইউনিট গঠন করা হয়েছে। শিগগিরই দেশব্যাপী অভিযানে নামবে নবগঠিত এই বিশেষ ইউনিট। একইসঙ্গে অস্ত্রের তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom