আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
পরবর্তীতে ২০১০ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।
দীর্ঘ বিচারিক জীবনে বিচারপতি মো. হাবিবুল গনি ওয়ার্ল্ড পিস ফোরাম আয়োজিত আইন ও বিচারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন। পেশাগত ও প্রাতিষ্ঠানিক সফরে তিনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারত ভ্রমণ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারী...
৩ ঘন্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের
দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ পরিস্থিতির জন্য সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার দুপুরে দলটির মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট এখনো অব্যাহত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে
২১ ঘন্টা আগে
হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংসদে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিলটি শহরের
২২ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এসব কমিটি গঠনের জন্য জেলা ইউনিটগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এ নির্দেশনা দেওয়া...
২৩ ঘন্টা আগে
