রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের গভীর সম্পর্ক ও শ্রদ্ধা রয়েছে। জুলাই আন্দোলনে তারা একসঙ্গে অংশ নিয়েছেন। তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দুঃখ প্রকাশের মাধ্যমে তার অবসান হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

তিনি আরও বলেন, কওমি ছাত্রদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সঠিক তথ্য আবারও সংসদে উপস্থাপন করতে হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘এটা আমাদের ঘরের সমস্যা। এর সমাধান হয়েছে। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’ তিনি বাইরে থেকে এ ঘটনাকে কেন্দ্র করে যারা উল্লাস করছেন, তাদেরও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান।

বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও মাদরাসাছাত্রদের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়টিও আলোচনায় আসে। নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেন, মাদরাসাছাত্ররা পুলিশ লাইন্সে আয়োজিত গানের অনুষ্ঠান বন্ধ করেনি। বরং পুলিশের হামলায় প্রায় ৩০ জন মাদরাসাছাত্র আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

বৈঠকে মাদরাসার পক্ষে উপস্থিত ছিলেন জামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা আলী আকবর এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতারা।

এর আগে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদ হুঁশিয়ারি দিয়েছিল, তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধ করে দেওয়া হবে। সেই পরিস্থিতির মধ্যেই শনিবার এনসিপির পক্ষ থেকে মাদরাসা কর্তৃপক্ষ ও কওমি ছাত্রদের সঙ্গে বৈঠক করে দুঃখ প্রকাশ এবং সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।


আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল

২৫ মিনিট আগে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ পরিস্থিতির জন্য সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার দুপুরে দলটির মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট এখনো অব্যাহত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে

২০ ঘন্টা আগে


হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি
হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংসদে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিলটি শহরের

২১ ঘন্টা আগে


স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এসব কমিটি গঠনের জন্য জেলা ইউনিটগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এ নির্দেশনা দেওয়া...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom