ফেসবুক ছাড়ার কারণ জানালেন আসিফ আকবর
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, ব্যক্তিগত ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে পোস্ট করতেন তিনি। তবে সম্প্রতি হঠাৎ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে প্ল্যাটফর্মটি থেকে সরে গেছেন এই শিল্পী।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান আসিফ আকবর। একই সঙ্গে ফেসবুক ছাড়ার কারণও ব্যাখ্যা করেন তিনি।
ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’
তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কোন তথ্য সত্য আর কোনটি গুজব-তা আলাদা করা কঠিন হয়ে পড়েছে। যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের খবর ছড়িয়ে পড়ায় তারকারাও অনেক সময় বিড়ম্বনায় পড়ছেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য-বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’
তার দাবি, বিভিন্ন সময় তার নামে এমন বক্তব্য বা মন্তব্য প্রচার করা হয়েছে, যা তিনি কখনোই দেননি। পরে বিষয়গুলো যাচাই করে সত্যতা প্রকাশ করতে হয়েছে।
আসিফ আকবর মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে অবশ্যই সেটির সত্যতা যাচাই করা উচিত। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য, মন্তব্য বা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
ফেসবুকের এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে গেলেও সংগীত থেকে দূরে যাচ্ছেন না আসিফ আকবর। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
হাসপাতালের বিছানায় ঊর্ফী জাভেদ, হাতে স্যালাইন—উদ্বিগ্ন ভক্তরা
হঠাৎ হাসপাতালের বিছানায় প্রিয় তারকাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ছবি ও ভিডিও শেয়ার করেছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী ঊর্ফী জাভেদ।ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে-হঠাৎ কী হয়েছে ঊর্ফীর? কেনই বা তাকে হাসপাতালে ভর্তি হতে হলো?নিজের সামাজিক...
১৪ ঘন্টা আগে
জিম থেকে বের হতেই ২৫ সেকেন্ডে গুলিতে নিহত হরিয়ানভি গায়ক
ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হয়েছেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হামলার পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মাত্র ২৫ সেকেন্ডের গুলিবর্ষণে ৩৫ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়।বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শামলির একটি জিম থেকে বের হন অঙ্কিত বালিয়ান।...
১৬ ঘন্টা আগে
মাত্র ২-৩ হাজার রুপি পারিশ্রমিক থেকে ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর্তমানে তিনি ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবে ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। প্রথম দিকের একটি মডেলিং কাজের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ২ থেকে ৩ হাজার রুপি।সম্প্রতি অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের শুরুর...
১ দিন আগে
শুধু প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে আইনি নোটিশ
যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি...
১ দিন আগে
