স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সামলাতেই বিরোধীদলের ৯০ এমপির ‘কান্নাকাটি’: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সামলাতেই বিরোধীদলের ৯০ জন সংসদ সদস্য ‘কান্নাকাটি’ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের প্রতিক্রিয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘সংসদে আরও যারা বিএনপির এমপি আছেন, তারাও যদি জনাব সালাউদ্দিন আহমেদের মতো বলা শুরু করে, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!’
তিনি দাবি করেন, ছায়া প্রধানমন্ত্রী ও ছায়া মন্ত্রিসভা ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদে যোগ দেন। তার ভাষায়, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক শুরু করেছে।’

সংসদে বিরোধীদলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দিতে বাধা দিচ্ছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিরোধীদলের সদস্যরা দাঁড়িয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিচ্ছিলেন না। এ সময় সরকারি দলের এমপিরা ‘ভদ্রতা’ দেখিয়েছেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, সরকারি দলের এমপিরা চাইলে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সময় হৈচৈ করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। তবে বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ‘এদেরকে আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরেও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে।’
বিরোধীদলের এমপিদের রাজনৈতিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘তারা তো এখনও আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি যে, আপনার সঙ্গে হালকা যুক্তি দিতে তর্ক করতে পারবে!’
জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন
সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি
১৩ ঘন্টা আগে
‘এখন আমার দুই ফোনেই চার্জ আছে, বিদ্যুতের ঘাটতি কমেছে’ : যুবদল নেতা নয়ন
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগে বিদ্যুৎ না থাকার কারণে ফোনে চার্জ দেওয়া যেত না। কিন্তু এখন তার দুটি ফোনেই চার্জ রয়েছে। তার মতে, এতে বোঝা যায় বিদ্যুতের ঘাটতি আগের তুলনায় কমেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি এসব কথা বলেন।রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে
১৬ ঘন্টা আগে
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন
মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ জুমার নামাজের পর ঢাকা ১১ আসনে “মাদকমুক্ত সমাজ চাই” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়ক জনাব
১৭ ঘন্টা আগে
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর...
১৮ ঘন্টা আগে
