জাতীয়

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, সহায়তাকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, সহায়তাকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

ছবি: সংগৃহীত


অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের উৎসাহিত করতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ যেন জনপ্রত্যাশিত, জনবান্ধব বাহিনীতে পরিণত হয়, ভাবমূর্তি আরও উজ্জ্বল করার চেষ্টা করছি। আশা করি, ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে জনপ্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারবো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে পারবো।’

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এসব অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত থানাগুলো ইতোমধ্যে সচল হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে ওই সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের ১ হাজার ৩২৬টি অস্ত্র লুট হয়েছিল, যার সবগুলোর সন্ধান এখনো পাওয়া যায়নি। এসব অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিটের অভিযান আরও জোরদার করা হচ্ছে।


গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি রিজভীর
গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি রিজভীর

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গুমের শিকার বিশ্বের সব ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (২৯ আগস্ট) এক বাণীতে তিনি বাংলাদেশের বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে...

১৪ মিনিট আগে


গুম প্রতিরোধ দিবস: এখনো নিখোঁজ ২৫১ জন, স্বজনদের অপেক্ষার শেষ নেই
গুম প্রতিরোধ দিবস: এখনো নিখোঁজ ২৫১ জন, স্বজনদের অপেক্ষার শেষ নেই

আড়াই শতাধিক পরিবারের কান্না, অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে বছর ঘুরে আবারও এসেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের হিসাব অনুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন ২৫১ জন। নিখোঁজ এসব নাগরিকের অনেকেরই আর ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলে মত দিয়েছে কমিশন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।গুম...

২ ঘন্টা আগে


দুবাই থেকে কারামুক্তির পর সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ
দুবাই থেকে কারামুক্তির পর সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ

দুবাইয়ের আদালত থেকে জামিনে মুক্তির পর মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলার আসামি ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। গত ১৭ আগস্ট তিনি দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান। দেশটির পাসপোর্ট ও সেখানে যৌথ বিনিয়োগের পাশাপাশি গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে বলে সংশ্লিষ্ট...

২ ঘন্টা আগে


লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পুলিশের নতুন একটি ‘স্পেশাল’ ইউনিট গঠন করা হয়েছে। শিগগিরই দেশব্যাপী অভিযানে নামবে নবগঠিত এই বিশেষ ইউনিট। একইসঙ্গে অস্ত্রের তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom