সারাদেশ

উত্তরায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে আটক ১

অনলাইন ডেস্ক

১ মাস আগে


উত্তরায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে আটক ১

ছবি: সংগৃহীত


রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন এলাকায় মিছিলটি শুরু হয়। পরে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সড়কে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে।

এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান। পুলিশ ধাওয়া করে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এমন মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কর্মসূচি ঠেকাতে তারা সতর্ক রয়েছে।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom