১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১ হাজার টাকা।
ক্রেতাদের অভিযোগ, বেশি দাম দিয়েও কোথাও কোথাও এলপিজি পাওয়া যাচ্ছে না। ফলে রান্নার এই প্রয়োজনীয় জ্বালানি নিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
তবে ব্যবসায়ীদের দাবি, পরিবেশক ও ডিলারদের কাছ থেকেই বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে। ফলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
এদিকে দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি নির্ধারিত দামের সঙ্গে বাজারমূল্যের বড় ব্যবধান নিয়ে ইতোমধ্যে ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও কেন বিভিন্ন স্থানে বাড়তি দামে এলপিজি বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ক্রেতারা।
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী
৮ দিন আগে
