অপরাধ

টিটিপি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার ১, চলছে তদন্ত

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


টিটিপি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার ১, চলছে তদন্ত

তেহরিক-ই-তালেবান (টিটিপি) সংশ্লিষ্টতার সন্দেহে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত আইন-শৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আইজিপি বলেন, প্রায় তিন মাস আগে সাভার থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন এবং সেখান থেকে পাকিস্তান যান। সেখানে তার পাকিস্তানি এক বন্ধু তাকে টিটিপিতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণের জন্য বলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি দাবি করেছেন যে তিনি যুদ্ধে অংশ না নিয়েই দেশে ফিরে এসেছেন।

তবে, আইজিপি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী সাভার থেকে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাকে গ্রেপ্তারের পর তার মাধ্যমে অন্য কোনো সহযোগী আছে কি না, তা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) তদন্ত করছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সংবাদমাধ্যমে জানা গেছে যে ফয়সাল হোসেন (২২) নামের একজন বাংলাদেশি আগেই টিটিপিতে যোগ দিয়েছিলেন এবং তিনি নিহত হয়েছেন। গত এক বছরে এমন চারজন বাংলাদেশি নিহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া, আরও একজনের নিহত হওয়ার খবর মাঝে শোনা গিয়েছিল, যিনি টিটিপির হয়ে ড্রোন অপারেট করতেন বলে জানা গেছে। তিনি বাংলাদেশি হলেও, পুলিশ এখনো এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি।


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

২ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৩ দিন আগে


‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর
‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর

মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’—মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom