সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’
নাহিদ ইসলাম লিখেছেন, জুলাইয়ের আন্দোলনের সময় রাজপথে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও রাতের আঁধারে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, হামলা ও লুটপাটের পেছনে চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখলের—এ দুই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
আইনগত পথ অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে নাহিদ বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ তা দখল করে রাখলে উদ্ধারের জন্য আইন ও আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া বাদ দিয়ে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের এমন আচরণ কীসের ইঙ্গিত দিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
পোস্টে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগও করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকেই এ ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের নিয়ন্ত্রণ নিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।
নাহিদ আরও বলেন, এসব ঘটনার বিচার চাওয়া নিয়ে সরকারের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। তিনি দ্রুত চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসানের আহ্বান জানান।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওসহ আশপাশের স্থাপনায় ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি জায়গা নিয়ে বিরোধের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য তারা পায়নি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
৬ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
৭ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৮ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
২০ ঘন্টা আগে
