অপরাধ

ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

ছবি: সংগৃহীত


রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২১ সেপ্টেম্বর রাতে এনসিপির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিবিরোধী মিছিল শেষে দেওয়া ওই বক্তব্যে তিনি সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাইয়ের ঘটনাবলির বিচারসহ তিনটি দাবির প্রসঙ্গ তুলে ধরেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী, তিনি বলেন, সরকার এসব দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ হবে না।

ডিএমপির কর্মকর্তার বক্তব্যের পর পাটওয়ারীর ওই মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

১ দিন আগে


‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর
‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর

মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’—মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন...

১ দিন আগে


গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগ, গ্রেপ্তার ও রিমান্ডের পরও তাঁর সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যু এবং এর আগে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে...

৩ দিন আগে


খালেদা জিয়ার ছবি পোড়ানো: আ.লীগ নেতা হাজী জামাল কারাগারে
খালেদা জিয়ার ছবি পোড়ানো: আ.লীগ নেতা হাজী জামাল কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহসভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom