খেলাধুলা

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে আনচেলত্তির ব্রাজিল, আশা-চাপের কেন্দ্রবিন্দু ইতালিয়ান কোচ

স্পোর্টস ডেস্ক

৩ মাস আগে


ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে আনচেলত্তির ব্রাজিল, আশা-চাপের কেন্দ্রবিন্দু ইতালিয়ান কোচ

ছবি: সংগৃহীত


পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা এখন ২৪ বছরের। ২০০২ সালের পর একাধিকবার শক্তিশালী দল নিয়েও কাঙ্ক্ষিত সাফল্য অধরা থেকেছে সেলেসাওদের। এবারও দলে আছেন অভিজ্ঞ ও তারকাখচিত ফুটবলাররা। তবে বিশ্লেষকদের মতে, ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার সাফল্য অনেকটাই নির্ভর করবে প্রধান কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা, কৌশল এবং ম্যাচ পরিচালনার দক্ষতার ওপর।

ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত ইতালিয়ান এই কৌশলী দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাজিল দলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সাম্প্রতিক বছরগুলোতে কোচ পরিবর্তন, খেলোয়াড় নির্বাচন এবং ধারাবাহিকতার অভাবে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আনচেলত্তির অধীনে তা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলছে।

বিশ্বকাপের আগে সীমিত সময় হাতে পেলেও তিনি দলকে নিজের কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে ভারসাম্য তৈরির পাশাপাশি বিকল্প পরিকল্পনাও গড়ে তুলেছেন তিনি।

ভিনিসিয়ুসের জাতীয় দলে আত্মবিশ্বাসী রূপ

দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জাতীয় দলে একই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তবে বর্তমান টুর্নামেন্টে সেই সমালোচনার জবাব দিতে শুরু করেছেন এই ফরোয়ার্ড। গোল করার পাশাপাশি আক্রমণভাগে সৃজনশীল ভূমিকাও রাখছেন তিনি।

বিশ্লেষকদের মতে, ভিনিসিয়ুসকে তার স্বাভাবিক খেলায় ফিরিয়ে আনতে আনচেলত্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুই পক্ষের বোঝাপড়াকে আরও শক্তিশালী করেছে।

মাঝমাঠ ও রক্ষণে ভারসাম্য

ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে অতীতে উদ্বেগ থাকলেও বর্তমানে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে তুলনামূলক ভারসাম্যপূর্ণ একটি ইউনিট গড়ে উঠেছে। মাঝমাঠে ব্রুনো গুইমারেস ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দলের অন্যতম নির্ভরতার নাম হয়ে উঠেছেন। অভিজ্ঞ ক্যাসেমিরো ও লুকাস পাকেতার উপস্থিতিও বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

আক্রমণভাগে ম্যাথিউস কুনহার উত্থান ব্রাজিলের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি লুইজ হেনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এন্ড্রিকের মতো বিকল্পও রয়েছে আনচেলত্তির হাতে।

নেইমারকে ঘিরে বাড়তি প্রত্যাশা

দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে আবারও আলোচনায় নেইমার। ইনজুরি কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ডকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপস্থিতি ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সামনে আরও একটি বড় অর্জনের সুযোগ রয়েছে। বিশ্বকাপ মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে দেশের ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি।

আনচেলত্তির কৌশলই বড় ভরসা

ব্রাজিলের সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই বিশ্বাস করেন, দলটির সবচেয়ে বড় শক্তি এখন কেবল তারকা খেলোয়াড় নয়, বরং কোচ কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা। ইউরোপীয় ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর এবার জাতীয় দলের দায়িত্বেও তিনি একই ছাপ রাখতে পারবেন কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বিশ্বকাপের নকআউট পর্ব যত এগিয়ে আসবে, ততই বাড়বে চাপ। আর সেই চাপ সামাল দিয়ে ব্রাজিলকে শিরোপার পথে এগিয়ে নেওয়ার দায়িত্বও থাকবে আনচেলত্তির কাঁধে।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অপেক্ষায় থাকা ব্রাজিল সমর্থকদের আশা-অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের হাত ধরেই হয়তো অবশেষে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি উঠতে পারে সেলেসাওদের হাতে।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom