ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে চলতি সপ্তাহে দুবাইয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সূচির কাঠামো নিয়ে সেখানে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা আলোচনা করবেন।
বর্তমান এফটিপি চক্রের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মার্চে। তবে এবারের কর্মশালায় পরবর্তী চক্রের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, সূচি প্রণয়নের ক্ষেত্রে এখনো বেশ কিছু বিষয় পরিবর্তনশীল রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী চক্রে টি-টোয়েন্টির সংখ্যা বাড়ানোর অন্যতম কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার এবং বিশ্বজুড়ে ক্রিকেট সম্প্রসারণে এই ফরম্যাটের সম্ভাবনাকে বিবেচনা করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয়। বিপরীতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় চার বছর পরপর।
তবে ওয়ানডে ক্রিকেটের গুরুত্ব পুরোপুরি কমে যাচ্ছে—এমনটি নয়। ৫০ ওভারের বিশ্বকাপ এখনো আইসিসির অন্যতম প্রধান আন্তর্জাতিক আয়োজন। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১৪টি দল নিয়ে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওয়ানডে ক্রিকেটকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করতে নতুন কাঠামো নিয়েও আলোচনা চলছে। ওয়ানডে সুপার লিগ পুনরায় চালুর পরিবর্তে ১৯৯০-এর দশকের জনপ্রিয় ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো প্রতিযোগিতা ফিরিয়ে আনার ধারণা সামনে এসেছে।
ফলে আগামী এফটিপি চক্রে আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। টি-টোয়েন্টির সংখ্যা বাড়লেও ওয়ানডেকে টিকিয়ে রাখতে দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে একাধিক দলের অংশগ্রহণে সীমিত ওভারভিত্তিক প্রতিযোগিতার দিকে ঝুঁকতে পারে আইসিসি ও সদস্য দেশগুলো।
জাপানকে ২ রানে হারল ভারত
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জাপানকে মাত্র ২ রানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আগে ব্যাট করে ৫ ওভারে ৪ উইকেটে মাত্র ৩২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩ উইকেটে ৩০ রানেই থামে জাপানের ইনিংস।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশিনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে ৫ ওভারে আনা হয়। আন্তর্জাতিক...
৭ ঘন্টা আগে
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার চার বছরের অধ্যায়েরও সমাপ্তি ঘটবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি। ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে
১ দিন আগে
সালাহর হ্যাটট্রিকে গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিল ত্রাবজোনস্পোর
লিভারপুল ছেড়ে তুরস্কের ত্রাবজোনস্পোরে যোগ দেওয়ার পর দুর্দান্ত ফর্মে থাকা মোহামেদ সালাহ এবার পেলেন ক্যারিয়ারের নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক। সঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও। মিশরীয় তারকার দুর্দান্ত পারফরম্যান্সে তুরস্ক সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ত্রাবজোনস্পোর।বডি: ম্যাচের আগে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে অপরাজিত ছিল...
২ দিন আগে
নিগারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে নাহিদা-সোবহানা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা ও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনার মধ্যেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে তার উত্তরসূরি হিসেবে নতুন অধিনায়ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্বে সিনিয়র ক্রিকেটার নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম...
৩ দিন আগে
