স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। নতুন চুক্তি হলে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দলের দায়িত্বে থাকতে পারেন তিনি। পাশাপাশি চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকতে পারে। সেটি কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে এই কোচকে।
২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে দলটি চারটি শিরোপা জিতেছে। এর মধ্যে রয়েছে ২০২২ বিশ্বকাপের শিরোপা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘আমার একটা পরিকল্পনা আছে। চুক্তি পূরণ করব, এরপর দেখা যাবে।’ এরপরই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।
তবে স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে এএফএ শুরু থেকেই আগ্রহী ছিল। বিশ্বকাপের ফাইনালের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল তারা। এবার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে নতুন চুক্তির বিষয়ে আলোচনা করছে আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন চুক্তি হলে স্কালোনির কোচিং স্টাফেও পরিবর্তন আসতে পারে। তার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল আগামী ডিসেম্বরে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়বেন। এরপর প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে বিশ্বকাপের পর ঘরের মাঠে নতুন পরীক্ষায় নামছে স্কালোনির দল। ২১ সেপ্টেম্বর শুরু হওয়া ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এই পর্ব। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটিকেই লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আসন্ন ম্যাচগুলোর জন্য ঘোষিত স্কোয়াডে তরুণদের প্রাধান্যও দেখা গেছে। নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন গোমেজ ও একুই ফার্নান্দেজ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদা।
নতুন চুক্তি হলে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির দীর্ঘমেয়াদি যাত্রা অব্যাহত রাখার পথ আরও পরিষ্কার হবে।
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
১ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
২ দিন আগে
জাপানকে ২ রানে হারল ভারত
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জাপানকে মাত্র ২ রানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আগে ব্যাট করে ৫ ওভারে ৪ উইকেটে মাত্র ৩২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩ উইকেটে ৩০ রানেই থামে জাপানের ইনিংস।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশিনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে ৫ ওভারে আনা হয়। আন্তর্জাতিক...
২ দিন আগে
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার চার বছরের অধ্যায়েরও সমাপ্তি ঘটবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি। ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে
৩ দিন আগে
