জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের মাদুদ ও লোক প্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।
তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুই শিক্ষার্থী কীভাবে আহত হয়েছেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি শান্ত।’
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হলেও পুলিশ উপস্থিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাবিকে সিনিয়র মাদ্রাসায় পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত না করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শুধু পোশাক-পরিচ্ছদ বা ভাষার মাধ্যমে আলিম হওয়া যায় না; এর জন্য জ্ঞান অর্জন করতে হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...
৩ দিন আগে
জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষককে শোকজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ...
৩ দিন আগে
এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ
এক বছরের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এতে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাস্তবায়ন না হওয়া ও আটকে থাকা প্রকল্পগুলোর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭...
৩ দিন আগে
বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নামফলক ভাঙচুরের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত ক্লাব রুমের উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।উল্লেখ্য, বিজয় একাত্তর হল সংসদ দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক, সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি উপযুক্ত ক্লাব রুম...
৩ দিন আগে
