ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।
শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের অন্য কোনো সেমিস্টারে শিক্ষার্থী নেই। অষ্টম সেমিস্টারের ৮ থেকে ১০ জন শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা চলমান রয়েছে। দীর্ঘদিন নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ধীরে ধীরে বিভাগটির শিক্ষার্থী সংখ্যা কমে এ পর্যায়ে এসেছে।
বিভাগটিতে বর্তমানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও বিভাগটির একাডেমিক কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যতে নতুন শিক্ষার্থী ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে বিভাগের এক শিক্ষার্থী বলেন, প্রায় দুই বছর ধরে ইইই বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বললে তাদের ‘শিক্ষার্থী নিয়ে আসার’ কথা বলা হয়েছে। তবে শিক্ষার্থীর দাবি, শিক্ষার্থী ভর্তি ও আকর্ষণের ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
শিক্ষার্থীরা বলছেন, একটি বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে দীর্ঘ সময় নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়া একাডেমিক ধারাবাহিকতার জন্য উদ্বেগের বিষয়। এতে শিক্ষক কাঠামো, বিভাগটির কার্যক্রম এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বর্তমানে অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হওয়ার পর বিভাগটির কার্যক্রম কীভাবে চলবে, তা নিয়েও উদ্বিগ্ন তারা।
এ বিষয়ে ইইই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আবেদুল হাদী বলেন, আগামী বছর ভর্তি কার্যক্রম শুরু হতে পারে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, বিভাগের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের কাজ চলছে। ল্যাবের কার্যক্রম ঠিক হলে ভর্তি কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত ইইই বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ভর্তি বন্ধ থাকার কারণ, পুনরায় ভর্তি চালুর বিষয়ে প্রশাসনের পরিকল্পনা এবং বিভাগের ভবিষ্যৎ একাডেমিক কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
তারা আরও বলেন, পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ল্যাব ও একাডেমিক পরিবেশ তৈরি করে বিভাগটির শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার থাইল্যান্ডে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে ইইই বিভাগে দীর্ঘদিন নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
২ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৩ দিন আগে
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।আহত শিক্ষার্থীরা হলেন
৫ দিন আগে
ঢাবিকে সিনিয়র মাদ্রাসায় পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত না করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শুধু পোশাক-পরিচ্ছদ বা ভাষার মাধ্যমে আলিম হওয়া যায় না; এর জন্য জ্ঞান অর্জন করতে হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...
৭ দিন আগে
