বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টরা এসব তথ্য জানান। তারা বলেন, পরবর্তী একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের পর ভর্তি পরীক্ষার পদ্ধতি চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম বলেন, চলতি বছর বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে আগামী বছর থেকে এ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মো. আলী রেজা বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি, সময়ের সমন্বয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি আগে থেকেই নির্ধারিত থাকার মতো সমস্যা রয়েছে। বিষয়গুলো একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হবে।
সভায় সংশ্লিষ্টদের আলোচনায় উঠে আসে, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে গেলে এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত সময় পাওয়া কঠিন হতে পারে। এতে পরীক্ষা পিছিয়ে গিয়ে সেশন জটের আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি শিক্ষকদের সম্মানী, অ্যাসিস্ট্যান্ট ফি, আবেদন ফিসহ বিভিন্ন খরচ বেড়ে পরীক্ষার ব্যয় বর্তমানের তুলনায় দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়তে পারে। সে ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফি প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা হতে পারে বলেও সভায় আলোচনা হয়েছে।
গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজন নিয়ে একাধিক প্রস্তাবনা সভায় উপস্থাপন করা হয়েছে। সেগুলো পুনর্বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারীও পরীক্ষা কেন্দ্র, সময়সূচি, ব্যবস্থাপনা ও ব্যয়ের বিষয়গুলো বিবেচনার প্রয়োজনীয়তার কথা জানান।
বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার উদ্যোগ
জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজনের দাবি নতুন নয়। ২০২২ সালের এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করলেও সে সময় জাবি প্রশাসন ক্যাম্পাসের বাইরে পরীক্ষা কেন্দ্র না রাখার সিদ্ধান্ত নেয়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যানজট, পরিবহন ও পার্কিং সংকটসহ বিভিন্ন ভোগান্তির অভিযোগ ওঠার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার দাবি জোরালো হয়। ২০২৪ সালের ডিসেম্বরে জাবি শাখা ছাত্রশিবিরও অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানায়।
২০২৫ সালের ভর্তি পরীক্ষাতেও বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হয়নি। তখন প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
এর ধারাবাহিকতায় চলতি বছরের ৮ জুলাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে চারটি পৃথক উপ-কমিটি গঠন করা হয়।
তবে সম্ভাব্যতা যাচাই ও প্রস্তুতি নেওয়ার পরও বাস্তব সমস্যার কারণে এবার বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে শেষ পর্যন্ত ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়া হবে, নাকি কোনো পরিবর্তন আসবে-তা নির্ধারিত হবে আগামী একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তে।
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।আহত শিক্ষার্থীরা হলেন
২ দিন আগে
ঢাবিকে সিনিয়র মাদ্রাসায় পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত না করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শুধু পোশাক-পরিচ্ছদ বা ভাষার মাধ্যমে আলিম হওয়া যায় না; এর জন্য জ্ঞান অর্জন করতে হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...
৪ দিন আগে
জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষককে শোকজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ...
৪ দিন আগে
এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ
এক বছরের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এতে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাস্তবায়ন না হওয়া ও আটকে থাকা প্রকল্পগুলোর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭...
৫ দিন আগে
