ক্যাম্পাস

চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে পাহারাও দিচ্ছেন তারা।

এদিন সকালে আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে শুরু হওয়া এসব গ্রাফিতিতে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবি তুলে ধরা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নতুন উপাচার্য নজিরবিহীনভাবে অনলাইনে যোগদান করেছেন। পাশাপাশি গণমাধ্যমে তাঁর দেওয়া বক্তব্যও অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেন তারা। এর প্রতিবাদেই লাল কার্ড কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

এদিকে একই দাবিতে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

১ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৩ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৪ দিন আগে


জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।আহত শিক্ষার্থীরা হলেন

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom