রাজনীতি

গভর্নর অপসারণে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


গভর্নর অপসারণে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আহসান এইচ মনসুর-কে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদ থেকে সরিয়ে দিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে। তার দাবি, মনসুরের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছিল এবং অর্থ পাচার রোধে দৃশ্যমান অগ্রগতি হচ্ছিল; কিন্তু তাকে অপসারণের মাধ্যমে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন প্রশ্নের মুখে পড়েছে।

বুধবার রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আহসান এইচ মনসুর আর্থিক খাতে শৃঙ্খলা আনতে উল্লেখযোগ্য অগ্রগতি করেন। ব্যাংকিং খাতে একাধিক সংস্কার বাস্তবায়নের ফলে খাতটি ঘুরে দাঁড়াতে শুরু করে বলে তার দাবি। বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে দৃঢ় অবস্থান নেন মনসুর এবং বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেন। আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন মনসুর। এটি বাস্তবায়িত হলে সরকারদলীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপ অনেকাংশে বন্ধ করা যেত বলে তার মন্তব্য।

নাহিদ ইসলামের অভিযোগ, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর বিএনপি-আওয়ামী লীগপন্থি কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন। ব্যাংকের বিধি উপেক্ষা করে হঠকারী পদক্ষেপ নেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গভর্নরের এক উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্তা করে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় নওশাদ মোস্তফা, সারোয়ার, মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণসহ কয়েকজন কর্মকর্তা নেতৃত্ব দেন, যাদের বিএনপিপন্থি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার আহসান এইচ মনসুরকে ‘অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কায়দায়’ অপসারণ করেছে। তাকে না জানিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, নতুন গভর্নর একজন বিতর্কিত দলীয় ব্যবসায়ী এবং অতীতে ঋণখেলাপি ছিলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এ তার ৮৯ কোটি ২ লাখ টাকা ঋণখেলাপির তথ্য উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গত বছরের জুনে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টে ১০ বছরের জন্য ঋণ পুনঃতপশিল করা হয়। এ ধরনের অনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তির হাতে দেশের আর্থিক খাত নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, আহসান এইচ মনসুরের মতো অভিজ্ঞ অর্থনীতিবিদকে সরিয়ে দেওয়ায় তারা হতবাক। এর মাধ্যমে সুবিধাভোগী গোষ্ঠীর অর্থ পাচারের পথ পুনরায় সুগম হয়েছে বলে তার আশঙ্কা। তিনি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং দেশের অর্থনীতি রক্ষায় সৎ, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়ার দাবি জানান।


ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন...

১ ঘন্টা আগে


জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি: গাজী আতাউর রহমান
জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি: গাজী আতাউর রহমান

জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব শুধু বড় শিল্পে সীমাবদ্ধ নেই; ওষুধ, টেক্সটাইল, সিরামিক, চিনি পরিশোধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সেবা খাতেও এর প্রভাব পড়ছে।সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে...

২১ ঘন্টা আগে


৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের

বর্তমান সরকারের সাড়ে ছয় মাসের মাথায় রাজপথে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কারে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে জোটটি।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী...

১ দিন আগে


৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক
৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এ বৈঠক অনুষ্ঠিত...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom