অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।
সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান তপন কুমার সাহা (৫৯)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সহকর্মীরা জানান, তপন কুমার সাহার অবসর উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক দেওয়ার পাশাপাশি সহকর্মী-শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।
কিন্তু সেই অনুষ্ঠানের আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ভোরে তার মৃত্যুর সংবাদ পেয়ে শোকাহত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, ‘দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ভোরে খবর পাই, স্যার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’
আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম বলেন, ‘স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু আজ তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ব্যথিত ও ভারাক্রান্ত।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, তপন কুমার সাহার এমন মৃত্যুতে তারা সবাই শোকাহত।
তপন কুমার সাহার মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ কর্মজীবন শেষে যে দিনটি হওয়ার কথা ছিল একজন শিক্ষকের আনন্দঘন বিদায়ের দিন, সেই দিনটিই পরিণত হলো তার জীবনের শেষ দিনে। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তপন কুমার সাহার বিদায় তাই হয়ে রইল এক বেদনাবিধুর ও স্মরণীয় ঘটনা।A
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...
১৭ ঘন্টা আগে
বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়া, নারীর এক মাসের কা'রা'দ'ণ্ড
যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়ীয়া
১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী
৩ দিন আগে
যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার
যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে পিবিআই যশোরের একটি দল তাকে গ্রেপ্তার...
৩ দিন আগে
