জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি: গাজী আতাউর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব শুধু বড় শিল্পে সীমাবদ্ধ নেই; ওষুধ, টেক্সটাইল, সিরামিক, চিনি পরিশোধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সেবা খাতেও এর প্রভাব পড়ছে।
সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, উৎপাদন খাতের প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কমে ২ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা কাজ হারাচ্ছেন। এর প্রভাব পড়ছে সমাজ, পরিবার ও বিভিন্ন ধরনের ব্যবসার ওপর।
তিনি বলেন, জ্বালানি খাতের সমস্যার দ্রুত কোনো সমাধান নেই-এটি সত্য। তবে প্রতিটি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্বেগ ও কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এবং বিনিয়োগ স্থবির হয়ে পড়ছে।
‘সরকারের দায়িত্ব হলো মানুষকে সম্ভাবনা দেখানো এবং সমস্যার সমাধান করা’-উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, সরকার সেই কাজে সফলতা দেখাতে পারছে না।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকার বাজেটে বিভিন্ন ধরনের করছাড়ের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট মহল করছাড়ের সুবিধা পেলেও এর ইতিবাচক প্রভাব খুচরা বাজারে দেখা যাচ্ছে না।
তিনি বলেন, মূল্যস্ফীতির চাপ কমাতে চাল, গম, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল, মাছ, খেজুর, মসলা, শিশুখাদ্যের কাঁচামাল ও ডায়ালাইসিস ফিল্টারসহ বিভিন্ন পণ্য ও উপকরণে কর কমানো হয়েছে। কিন্তু ভোক্তাদের অভিযোগ, এসব পণ্য ও সেবার দাম কমার পরিবর্তে অনেক ক্ষেত্রে আগের মতোই রয়েছে বা আরও বেড়েছে।
গাজী আতাউর রহমানের দাবি, বাজার নিয়ন্ত্রণে সরকারের দক্ষতার ঘাটতি অথবা সদিচ্ছার অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্র যেখানে করছাড় দিচ্ছে, তার সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিও সরকারকে নিশ্চিত করতে হবে।
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের
বর্তমান সরকারের সাড়ে ছয় মাসের মাথায় রাজপথে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কারে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে জোটটি।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী...
২১ ঘন্টা আগে
৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এ বৈঠক অনুষ্ঠিত...
১ দিন আগে
গুমবিরোধী আইন নিয়ে হাসিনুর রহমানের ক্ষোভ, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না’
প্রণীত গুম সংক্রান্ত আইনের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক।রোববার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে, তার
১ দিন আগে
গুম প্রতিরোধ দিবসে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ কর্মসূচি
১ দিন আগে
