বিনোদন

অসুস্থতা কাটিয়ে কাজে ফিরছেন নির্মাতা কাজল আরেফিন অমি

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


অসুস্থতা কাটিয়ে কাজে ফিরছেন নির্মাতা কাজল আরেফিন অমি

ছবি: সংগৃহীত


জনপ্রিয় নির্মাতা ও ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পরিচালক কাজল আরেফিন অমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পর তিনি ভক্তদের সুসংবাদ দিয়েছেন-তিনি এখন কথা বলতে পারছেন এবং শিগগিরই আবার কাজে ফিরবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমি জানান, বর্তমানে তিনি সীমিতভাবে কথা বলতে পারছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।”

তিনি আরও জানান, শারীরিক অবস্থা পুরোপুরি অনুকূলে না এলেও ধীরে ধীরে শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। চিকিৎসা ও সতর্কতা মেনে সীমিতভাবে কাজ শুরু করার পরিকল্পনাও রয়েছে তার।

অমির এই বার্তায় স্বস্তি প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং পুনরায় নতুন কাজ নিয়ে ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

‘ব্যাচেলর পয়েন্ট’সহ একাধিক জনপ্রিয় নাটক ও কনটেন্ট নির্মাণের মাধ্যমে অমি তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ফলে তার সুস্থ হয়ে ফিরে আসার খবর শোবিজ অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

১৯ ঘন্টা আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৪ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৫ দিন আগে


‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক

রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom