১৮ সরকারি বাড়ি বিক্রিতে দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। একই ঘটনায় দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকেও খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ১৮টি সরকারি বাড়ি বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসসহ ২১ জনকে আসামি করে পৃথক ১৫টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলার মধ্যে মির্জা আব্বাসসহ ১২ জনকে প্রত্যেক মামলায় আসামি করা হয়।
এ ছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরীকে একটি মামলায়, আহমেদ আকবর সোবহানকে দুটি মামলায় এবং মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, শুকুর মিয়া, হাসনা আহমেদ ও আলী হায়দার চৌধুরীকে পৃথক মামলায় আসামি করা হয়। আদালতের রায়ে তারাও খালাস পেয়েছেন।
দুদক ২০০৭ সালের ২৯ মার্চ এসব মামলা দায়ের করে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর একই বছরের ২৫ সেপ্টেম্বর তৎকালীন বিচারক শাহেদ নূরউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার অভিযোগে বলা হয়, গুলশান, ধানমন্ডি ও শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা মোট ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি নিলামের ক্ষেত্রে দরপত্রে কারচুপি ও দুর্নীতি করা হয়। পছন্দের ব্যক্তিদের এসব বাড়ি পাইয়ে দিয়ে সরকারি কোষাগারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করে দুদক।
অভিযোগে আরও বলা হয়, তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে বেশি দর থাকা সত্ত্বেও তা বিবেচনায় না নিয়ে কম মূল্যের দরপত্রের মাধ্যমে বাড়িগুলো বিক্রির অনুমোদন দেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
মামলাগুলোর বিচার চলাকালে আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত।
শেখ পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।এদিন দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান অভিযোগ সংশ্লিষ্ট
১ দিন আগে
বারিধারায় ফ্ল্যাট প্রতারণা: বিদিশার জামিন নামঞ্জুর
রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।এর আগে গত ২০...
২ দিন আগে
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন।এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। গত ৯ আগস্ট
৩ দিন আগে
গণপতি চক্রবর্তী হত্যা: আসামির শার্ট নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিবি
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির একজন সিদ্ধার্থ দাসের পরনের শার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। শার্টটির সঙ্গে রংপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে ডিবির ডিসি সনাতন...
৪ দিন আগে
