হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের মন্তব্যের পর হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকেও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত।
যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথকে মার্কিন ভূখণ্ড দাবি করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পকে ‘সিজোফ্রেনিয়ায় আক্রান্ত’ বলে মন্তব্য করেন।
ইরানি এই কর্মকর্তা বলেন, সিজোফ্রেনিয়ার অন্যতম লক্ষণ হলো দৃষ্টিভ্রম ও বিভ্রান্তি। এ ধরনের রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে ইরান। এরপর থেকে প্রণালিটির নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
হরমুজ প্রণালি নিরাপদ রয়েছে বলে যুক্তরাষ্ট্র একাধিকবার দাবি করলেও ইরানের বক্তব্য, সেখানে চলাচলের চেষ্টা করা কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।
সূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বড় সামরিক ও অর্থনৈতিক আঘাতের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ও স্বার্থে সরাসরি হামলারও সতর্কবার্তা দিয়েছে তেহরান।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি ও লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মানারকে দেওয়া...
১৫ ঘন্টা আগে
জেলেই ইমরান খানকে ‘সরাসরি মেরে ফেলার চেষ্টা’ করা হচ্ছে: দুই ছেলের অভিযোগ
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ভেতরেই ‘সরাসরি মেরে ফেলার চেষ্টা’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান। তাদের দাবি, ইমরান খানকে দীর্ঘ সময় কারাগারে আটকে রেখে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই...
১৮ ঘন্টা আগে
নেপালে নতুন কৃত্রিম লেক, ফের ভয়াবহ বন্যার শঙ্কা
স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। আকস্মিক এ বন্যায় এরই মধ্যে সাড়ে তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। এর মধ্যেই নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কার কথা জানিয়েছে চীন।চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের সীমান্তবর্তী এলাকায় নদীর স্বাভাবিক প্রবাহ প্রাকৃতিক বাধায় আটকে একটি কৃত্রিম লেকের সৃষ্টি হয়েছে।...
১ দিন আগে
পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ
চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও পশ্চিমবঙ্গের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে চিনির দামও। বর্তমানে রাজ্যটির বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ টাকা।কয়েক সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপির মধ্যে। একসময় তা ২০ রুপি কেজিতেও বিক্রি...
২ দিন আগে
