জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত শেষে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

 

 


যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার
যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে পিবিআই যশোরের একটি দল তাকে গ্রেপ্তার...

১৫ ঘন্টা আগে


ঝিনাইদহে সার সংকটে বিপাকে আমন চাষিরা, ডিলারদের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সার
ঝিনাইদহে সার সংকটে বিপাকে আমন চাষিরা, ডিলারদের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সার

ঝিনাইদহের কালীগঞ্জে সার সংকটে চরম বিপাকে পড়েছেন আমন চাষিরা। পর্যাপ্ত সার না পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার ডিলারদের দোকানে দোকানে ঘুরছেন কৃষকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদামতো সার না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা না গেলে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা...

১৯ ঘন্টা আগে


শোক সংবাদ: যশোর বসুন্দিয়া মোড়ের বিশিষ্ট আলেম আব্দুস সাত্তার সাহেব আর নেই
শোক সংবাদ: যশোর বসুন্দিয়া মোড়ের বিশিষ্ট আলেম আব্দুস সাত্তার সাহেব আর নেই

শোক সংবাদঅত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের সকলের প্রিয় হুজুর, বসুন্দিয়া মোড় হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম এবং বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব জনাব আব্দুস সাত্তার সাহেব গতকাল রাত ১টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের নামাজে জানাজা আজ সকাল ১০টায় বসুন্দিয়া মোড় কেন্দ্রীয়

১ দিন আগে


সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনের মরদেহ নিজ এলাকায়
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনের মরদেহ নিজ এলাকায়

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ এলাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছে।এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom