আইন-আদালত

বারিধারায় ফ্ল্যাট প্রতারণা: বিদিশার জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


বারিধারায় ফ্ল্যাট প্রতারণা: বিদিশার জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত


রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ২০ মে বিদিশার অনুপস্থিতিতে মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে প্রতারণার দায়ে তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

শুনানিতে বিদিশার আইনজীবী আতিকুর রহমান উচ্চ আদালতে আপিলের শর্তে বিশেষ বিবেচনায় জামিনের আবেদন করেন। তিনি আদালতকে জানান, আগে মামলাটিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। তার মক্কেলের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শেষ করে রায় দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান ও রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম। তাদের যুক্তি, প্রায় আড়াই দশকের পুরোনো এই মামলায় বিদিশা আদালতের কার্যক্রম সম্পর্কে অবগত থাকার পরও দীর্ঘদিন আদালতে হাজির হননি।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বিদিশার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে বলা হয়, ২০০১ সালে ফ্ল্যাট কেনার বিষয়ে বিদিশার সঙ্গে তার পরিচয় হয়। পরে বিদিশা প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন।

চুক্তির অংশ হিসেবে বাদীপক্ষ ৭৫ লাখ টাকার পে-অর্ডার প্রদান করে এবং বায়নানামা সম্পাদন করা হয়। রাজউকের অনুমোদন সাপেক্ষে বাকি টাকা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

পরবর্তীতে টাকা ফেরতের জন্য চাপ দেওয়া হলে বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন। তবে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স হয়। এরপর অর্থ বা ফ্ল্যাট কোনোটিই ফেরত দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন।এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। গত ৯ আগস্ট

১ দিন আগে


গণপতি চক্রবর্তী হত্যা: আসামির শার্ট নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিবি
গণপতি চক্রবর্তী হত্যা: আসামির শার্ট নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির একজন সিদ্ধার্থ দাসের পরনের শার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। শার্টটির সঙ্গে রংপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে ডিবির ডিসি সনাতন...

১ দিন আগে


আছিয়া হত্যা মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্সের রায় আজ
আছিয়া হত্যা মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্সের রায় আজ

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট।সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আসামিপক্ষে...

২ দিন আগে


গণভবনের ‘টার্গেট প্রোফাইল’: সালাউদ্দিন কাদের চৌধুরী ও পরিবারের ওপর নজরদারির দাবি
গণভবনের ‘টার্গেট প্রোফাইল’: সালাউদ্দিন কাদের চৌধুরী ও পরিবারের ওপর নজরদারির দাবি

গণভবন থেকে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর নজরদারি ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পরিবারের বিষয়ে একটি কথিত ‘টার্গেট প্রোফাইল’ ঘিরে। দাবি করা হচ্ছে, ৫ আগস্ট গণভবন থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথির মধ্যে এ ধরনের একটি দলিল পাওয়া গেছে, যেখানে সালাউদ্দিন কাদের...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom