শেখ পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এদিন দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান অভিযোগ সংশ্লিষ্ট পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
দুদক জানায়, অনুসন্ধানকালে গোপন সূত্রে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন।
১৮ সরকারি বাড়ি বিক্রিতে দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। একই ঘটনায় দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও...
১৮ ঘন্টা আগে
বারিধারায় ফ্ল্যাট প্রতারণা: বিদিশার জামিন নামঞ্জুর
রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।এর আগে গত ২০...
১ দিন আগে
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন।এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। গত ৯ আগস্ট
২ দিন আগে
গণপতি চক্রবর্তী হত্যা: আসামির শার্ট নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিবি
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির একজন সিদ্ধার্থ দাসের পরনের শার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। শার্টটির সঙ্গে রংপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে ডিবির ডিসি সনাতন...
৩ দিন আগে
