রাজনীতি

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত


সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিরোধী দলের সঙ্গে বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে। জামায়াত নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘আমি জামায়াত নেতার বক্তব্যের ধিক্কার জানাই।’

তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংসদে সরকারদলীয় এমপিদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। তাদের প্রশ্ন রেখে রাশেদ খাঁন বলেন, ‘তারা কোনো সুযোগ-সুবিধা চাইছে? তারা কি সুবিধা পাচ্ছে না?’

জামায়াতকে নিয়ে তিনি বলেন, ‘জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। তারা এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।’

এর আগে বিকেলে রাশেদ খাঁনের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


‘এখন আমার দুই ফোনেই চার্জ আছে, বিদ্যুতের ঘাটতি কমেছে’ : যুবদল নেতা নয়ন
‘এখন আমার দুই ফোনেই চার্জ আছে, বিদ্যুতের ঘাটতি কমেছে’ : যুবদল নেতা নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগে বিদ্যুৎ না থাকার কারণে ফোনে চার্জ দেওয়া যেত না। কিন্তু এখন তার দুটি ফোনেই চার্জ রয়েছে। তার মতে, এতে বোঝা যায় বিদ্যুতের ঘাটতি আগের তুলনায় কমেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি এসব কথা বলেন।রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে

১৪ ঘন্টা আগে


মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন

মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ জুমার নামাজের পর ঢাকা ১১ আসনে “মাদকমুক্ত সমাজ চাই” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়ক জনাব

১৫ ঘন্টা আগে


রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর...

১৫ ঘন্টা আগে


সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না: সারজিস আলম
সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না: সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ করছে এনসিপি। একই সঙ্গে বিএনপি সরকারের সমালোচনা করে তিনি দাবি করেছেন, সরকার ধীরে ধীরে ব্যর্থতার...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom