আন্তর্জাতিক

ইরানে ডলারের ব্যবহার কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান মোজতবা খামেনির

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ইরানে ডলারের ব্যবহার কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান মোজতবা খামেনির

ছবি: সংগৃহীত


ইরানের অর্থনৈতিক ও জীবনযাত্রাসংক্রান্ত সংকট মোকাবিলায় দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্থনীতিতে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার ওপর জোর দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শুক্রবার (২৮ আগস্ট) ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

খামেনি বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। অর্থনীতিতে ডলারের গুরুত্বপূর্ণ ভূমিকা ধীরে ধীরে কমিয়ে ‘প্রতিরোধী অর্থনীতি’কে দেশের অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার ওপরও গুরুত্ব দেন তিনি।

তার মতে, এসব সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হলো যতটা সম্ভব দেশীয় উৎপাদনের ওপর নির্ভর করা। যেসব পণ্যের পর্যাপ্ত অভ্যন্তরীণ উৎপাদন নেই, সেসব ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে আমদানি করতে হবে।

যুদ্ধের মধ্যেও সরকারের পদক্ষেপের প্রশংসা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং নিষেধাজ্ঞার মধ্যেও জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা সরবরাহ, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মেরামত এবং জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপের প্রশংসা করেন খামেনি।

তিনি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন। গত ছয় মাসের সংঘাতের সময় ইরানের জনগণ তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্ব

দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ মেধাবীদের উদ্ভাবন ও নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা। সময়মতো নতুন প্রযুক্তি গ্রহণ এবং প্রচলিত পদ্ধতি ও দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, জনগণের মনোবল দুর্বল করে এমন হতাশাজনক বক্তব্য এবং কৃত্রিম বিভাজন দেশের ক্ষতি করতে পারে। জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সরকারের নীতি ও কর্মসূচিতে সংস্কৃতি, শিক্ষা ও নৈতিক বিকাশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

এ ছাড়া শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও নার্সদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান খামেনি। একই সঙ্গে সন্তানদের লালন-পালনের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ গঠনে গৃহিণীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।


ছয় মাসের যুদ্ধেও ইরানকে নত করতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল, এখন অর্থনৈতিক চাপ
ছয় মাসের যুদ্ধেও ইরানকে নত করতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল, এখন অর্থনৈতিক চাপ

ছয় মাস ধরে চলা সংঘাতেও ইরানকে নত করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ব্যাপক বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়েনি। জনগণও সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহে নামেনি। ফলে সামরিক অভিযানের পর এবার তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন।বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন কৌশলের লক্ষ্য ইরানের...

১ ঘন্টা আগে


হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া ইরানের
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া ইরানের

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের মন্তব্যের পর হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকেও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত।যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত গুরুত্বপূর্ণ এই

১৪ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বড় সামরিক ও অর্থনৈতিক আঘাতের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বড় সামরিক ও অর্থনৈতিক আঘাতের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ও স্বার্থে সরাসরি হামলারও সতর্কবার্তা দিয়েছে তেহরান।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি ও লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মানারকে দেওয়া...

১৭ ঘন্টা আগে


জেলেই ইমরান খানকে ‘সরাসরি মেরে ফেলার চেষ্টা’ করা হচ্ছে: দুই ছেলের অভিযোগ
জেলেই ইমরান খানকে ‘সরাসরি মেরে ফেলার চেষ্টা’ করা হচ্ছে: দুই ছেলের অভিযোগ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ভেতরেই ‘সরাসরি মেরে ফেলার চেষ্টা’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান। তাদের দাবি, ইমরান খানকে দীর্ঘ সময় কারাগারে আটকে রেখে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom