আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বড় সামরিক ও অর্থনৈতিক আঘাতের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বড় সামরিক ও অর্থনৈতিক আঘাতের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ও স্বার্থে সরাসরি হামলারও সতর্কবার্তা দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি ও লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই এসব হুঁশিয়ারি দেন।

মহসেন রেজাই দাবি করেন, নেতানিয়াহুর যুদ্ধংদেহী নীতি ইসরায়েলের পতনকে আরও ত্বরান্বিত করছে। তার ভাষ্য, ইসরায়েলি নেতৃত্ব বিভিন্ন ধরনের তথ্য ও প্রচারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তানকে হত্যার কথিত ‘ইরানি পরিকল্পনা’ নিয়ে যেসব দাবি ছড়ানো হচ্ছে, সেগুলোকে তিনি মিথ্যা তথ্য হিসেবে উল্লেখ করেন।

রেজাইয়ের অভিযোগ, এসব প্রচারণার মাধ্যমে হোয়াইট হাউসকে আতঙ্কিত করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

নতুন সংঘাত হলে ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি

লেবানন সীমান্ত ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রসঙ্গে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে হটিয়ে দিতে ইরান প্রস্তুত।

তিনি দাবি করেন, নতুন করে সংঘাত শুরু হলে সেটি অতীতের যেকোনো যুদ্ধের তুলনায় আরও ভয়াবহ হতে পারে। এ ধরনের পরিস্থিতির জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রেজাই আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের নীতিরও কঠোর জবাব দেওয়া হবে। তার মতে, সামরিকভাবে কাঙ্ক্ষিত ফল না পেয়ে ওয়াশিংটন এখন অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে।

মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলার হুমকি

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পদ ও স্বার্থকে লক্ষ্য করে শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রেজাই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল রাখার অর্থ হলো ইরানের সঙ্গে আরও সরাসরি ও তীব্র সংঘাতের ঝুঁকি তৈরি করা। নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানকে চাপে রাখার চেষ্টা করা হলে এর পাল্টা প্রভাব যুক্তরাষ্ট্রকেও ভোগ করতে হবে।

রেজাইয়ের দাবি, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ফলে অর্থনৈতিক চাপের জবাবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

তার বক্তব্যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও অর্থনৈতিক পাল্টাপাল্টি হুমকির মধ্যেই তেহরানের সর্বশেষ এই সতর্কবার্তা নতুন করে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি সামনে আনছে।


‘আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কেউও পারবে না’: গালিবাফ
‘আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কেউও পারবে না’: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, মার্কিন

২১ ঘন্টা আগে


বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব নাকচের কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল নেপালের
বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব নাকচের কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল নেপালের

ভয়াবহ আকস্মিক বন্যায় বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রস্তাব প্রথমে নাকচ করলেও কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করেছে নেপাল সরকার। আন্তর্জাতিক চাপের মুখে দেশটির নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিতভাবে কাজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, উদ্ধার ও অনুসন্ধানকাজে বিদেশি দলের...

২২ ঘন্টা আগে


ইরানে ডলারের ব্যবহার কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান মোজতবা খামেনির
ইরানে ডলারের ব্যবহার কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান মোজতবা খামেনির

ইরানের অর্থনৈতিক ও জীবনযাত্রাসংক্রান্ত সংকট মোকাবিলায় দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্থনীতিতে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার ওপর জোর দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।শুক্রবার (২৮ আগস্ট) ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও জনগণের প্রয়োজনীয়...

১ দিন আগে


ছয় মাসের যুদ্ধেও ইরানকে নত করতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল, এখন অর্থনৈতিক চাপ
ছয় মাসের যুদ্ধেও ইরানকে নত করতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল, এখন অর্থনৈতিক চাপ

ছয় মাস ধরে চলা সংঘাতেও ইরানকে নত করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ব্যাপক বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়েনি। জনগণও সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহে নামেনি। ফলে সামরিক অভিযানের পর এবার তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন।বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন কৌশলের লক্ষ্য ইরানের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom