জাতীয়

জিরো কস্টে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

অনলাইন ডেস্ক

১ দিন আগে


জিরো কস্টে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

ছবি: সংগৃহীত


বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগ মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নতুন করে গতি পাবে।

সরকারের পক্ষ থেকে কর্মীদের অভিবাসন ব্যয় কমানো ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগের অংশ হিসেবেই জিরো-কস্টে কর্মী পাঠানোর এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।


গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি রিজভীর
গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি রিজভীর

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গুমের শিকার বিশ্বের সব ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (২৯ আগস্ট) এক বাণীতে তিনি বাংলাদেশের বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে...

২৪ মিনিট আগে


গুম প্রতিরোধ দিবস: এখনো নিখোঁজ ২৫১ জন, স্বজনদের অপেক্ষার শেষ নেই
গুম প্রতিরোধ দিবস: এখনো নিখোঁজ ২৫১ জন, স্বজনদের অপেক্ষার শেষ নেই

আড়াই শতাধিক পরিবারের কান্না, অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে বছর ঘুরে আবারও এসেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের হিসাব অনুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন ২৫১ জন। নিখোঁজ এসব নাগরিকের অনেকেরই আর ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলে মত দিয়েছে কমিশন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।গুম...

২ ঘন্টা আগে


দুবাই থেকে কারামুক্তির পর সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ
দুবাই থেকে কারামুক্তির পর সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ

দুবাইয়ের আদালত থেকে জামিনে মুক্তির পর মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলার আসামি ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। গত ১৭ আগস্ট তিনি দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান। দেশটির পাসপোর্ট ও সেখানে যৌথ বিনিয়োগের পাশাপাশি গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে বলে সংশ্লিষ্ট...

২ ঘন্টা আগে


লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পুলিশের নতুন একটি ‘স্পেশাল’ ইউনিট গঠন করা হয়েছে। শিগগিরই দেশব্যাপী অভিযানে নামবে নবগঠিত এই বিশেষ ইউনিট। একইসঙ্গে অস্ত্রের তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom