সাত বছর পর ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধের ঘোষণা শায়খ আহমাদুল্লাহর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাত বছর ধরে চলা সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ আর না করার ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এর পরিবর্তে এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক-‘প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ’।’
তিনি আরও বলেন, প্রিয়নবী (সা.)-কে ভালোবাসা ঈমানের অংশ। আর সেই ভালোবাসার দাবি পূর্ণ হয় তাঁর সুন্নাহ অনুসরণের মাধ্যমে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সমাজ থেকে প্রতিদিনই প্রিয়নবীর সুন্নাহ হারিয়ে যাচ্ছে। অথচ পার্থিব জীবনে সুস্থতা, শৃঙ্খলা, সফলতা ও আত্মপ্রশান্তির জন্য সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। পাশাপাশি পরকালীন মুক্তি ও প্রিয়নবী (সা.)-এর শাফায়াত লাভের অন্যতম মাধ্যমও তাঁর সুন্নাহ অনুসরণ।
সমাজে সুন্নাহর পুনর্জাগরণের লক্ষ্যেই নতুন ধারাবাহিক অনুষ্ঠানটি শুরু করা হচ্ছে বলে জানান তিনি।
আগামী শুক্রবার থেকে ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’ অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। প্রতি শুক্রবার বাদ জুমা শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ ও চ্যানেলে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এ সময় সুন্নাহর প্রতি ভালোবাসা থেকে নতুন অনুষ্ঠানটির খবর প্রিয়জনদের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
জুমার দিনে যে ১০ আমল করবেন
ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। মুসলমানদের জন্য এটি সাপ্তাহিক ঈদের দিন হিসেবে পরিচিত। এ দিনে নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। তাই শুধু জুমার নামাজ আদায় নয়, বিশেষ কিছু আমলের মাধ্যমে দিনটি কাটানো উত্তম।মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন—يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا...
১ দিন আগে
শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না: আব্দুল মালেক
বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেছেন, কোরআন ও হাদিসবিরোধী কোনো আইন সংবিধানে থাকলে তা সংশোধন বা বাতিল করতে হবে। শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না।বুধবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন। মহানবী হযরত মুহাম্মদ...
২ দিন আগে
‘ইয়া রাসুলাল্লাহ, আপনাকে ভালো না বেসে কি থাকা যায়?’
বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০
২ দিন আগে
মহানবী (সা.)-এর জীবনে ক্ষমা ও উদারতার অনন্য দৃষ্টান্ত
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ক্ষমা, দয়া, সহনশীলতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত। যারা তাঁর সঙ্গে অন্যায় করেছে, নির্যাতন করেছে কিংবা শত্রুতা পোষণ করেছে, তাদের অনেককেই তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেছেন। তাঁর জীবনের এসব ঘটনা আজও মানবতার জন্য শান্তি, সহনশীলতা ও ক্ষমার গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।তায়েফে ইসলামের দাওয়াত দিতে গিয়ে...
২ দিন আগে
