গণপতি চক্রবর্তী হত্যা: আসামির শার্ট নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিবি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির একজন সিদ্ধার্থ দাসের পরনের শার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। শার্টটির সঙ্গে রংপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে ডিবির ডিসি সনাতন চক্রবর্তী বলেন, শার্টটি স্বনামধন্য পোশাক ব্র্যান্ড আড়ংয়ের। তিনিও একই ধরনের শার্ট আড়ং থেকে কিনেছেন এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। তবে শুধু শার্টের মিলকে সন্দেহের ভিত্তি হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান তিনি।
একই সঙ্গে দুই ব্যক্তি কীভাবে একই পরিবারের চার সদস্যকে হত্যা করতে পারেন—এ নিয়েও প্রশ্ন উঠেছে। সনাতন চক্রবর্তী জানান, চারজনকে একসঙ্গে হত্যা করা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়, পরে তাঁর স্ত্রী এবং পর্যায়ক্রমে পরিবারের অন্য দুই সদস্যকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাড়িটি অন্ধকার করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, প্লায়ার্স দিয়ে পাশের বাড়ির ছাদ ব্যবহার করে মিটারের কাছ থেকে বিদ্যুতের তার কেটে দেওয়া হয়।
মরদেহের মুখে রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবহারের অভিযোগ নিয়েও আলোচনা রয়েছে। তবে প্রাথমিক তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের সময় প্রায় ৪২ থেকে ৪৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় পচন প্রক্রিয়ার কারণে শরীরের তরল বের হয়ে মুখের কাছে জমতে পারে। রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কি না, তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
নিহত দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। ডিবির ডিসি জানান, এখন পর্যন্ত এমন কোনো নমুনা পাওয়া যায়নি। তবে ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিষয়টি পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।
ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. বাবলু কিশোর বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিকভাবে চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর হত্যার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তাদের জবানবন্দি, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন মিলিয়ে ঘটনার পুরো রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ডিবির ডিসি সনাতন চক্রবর্তী জানান, তদন্ত অনেকটাই এগিয়েছে এবং দ্রুত মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া হবে।
আছিয়া হত্যা মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্সের রায় আজ
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট।সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আসামিপক্ষে...
২ ঘন্টা আগে
গণভবনের ‘টার্গেট প্রোফাইল’: সালাউদ্দিন কাদের চৌধুরী ও পরিবারের ওপর নজরদারির দাবি
গণভবন থেকে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর নজরদারি ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পরিবারের বিষয়ে একটি কথিত ‘টার্গেট প্রোফাইল’ ঘিরে। দাবি করা হচ্ছে, ৫ আগস্ট গণভবন থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথির মধ্যে এ ধরনের একটি দলিল পাওয়া গেছে, যেখানে সালাউদ্দিন কাদের...
৩ দিন আগে
স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার দাফনে অংশ নেওয়ার জন্য মানবিক দিক বিবেচনায় নিয়ে এ মুক্তি মঞ্জুর করা হয়।বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা প্রশাসক দীপু মনির প্যারোলের আবেদন অনুমোদন করেন। তার...
৫ দিন আগে
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ পাহারায় তিনি প্যারোলে মুক্ত থাকবেন।মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, বুধবার বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটে...
৫ দিন আগে
