স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ পাহারায় তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, বুধবার বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটে জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দীপু মনির প্যারোলের আবেদন অনুমোদন করেন। স্বামীর মৃত্যুর পর তার পক্ষ থেকে চার দিনের প্যারোলের আবেদন করা হলেও ১২ ঘণ্টার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। এ সময় প্যারোলে মুক্তির সময়সীমা নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে জেলা প্রশাসকের কাছে চার দিনের প্যারোলের আবেদন জমা দেন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চার দিনের আবেদন করা হলেও প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছে। তার দাবি, স্বামী অসুস্থ থাকার সময় কারাগারের বাইরে সাক্ষাতের জন্য একাধিকবার আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি।
আইনজীবী জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় কারাগারের ফটক থেকে দীপু মনিকে নিয়ে যাওয়া হবে এবং নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হবে।
পারিবারিক সূত্র অনুযায়ী, তৌফীক নাওয়াজের মরদেহ সকালে কলাবাগানের বাসভবনে নেওয়া হবে। সেখানে দীপু মনি স্বামীর মরদেহ দেখার ও শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। পরে মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন ৭৬ বছর বয়সী তৌফীক নাওয়াজ। মঙ্গলবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি।
স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার দাফনে অংশ নেওয়ার জন্য মানবিক দিক বিবেচনায় নিয়ে এ মুক্তি মঞ্জুর করা হয়।বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা প্রশাসক দীপু মনির প্যারোলের আবেদন অনুমোদন করেন। তার...
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।বুধবার (১৯ আগস্ট) তিনি এ তথ্য জানিয়েছেন।এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
২ দিন আগে
আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক
আদালতের অনুমতি ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।এদিকে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে অন্য কোনো মামলায় গ্রেপ্তার...
৩ দিন আগে
‘আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়’: ট্রাইব্যুনালে পলক
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রত্যাশা করে এ মন্তব্য করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার অষ্টম সাক্ষী হিসেবে এক শিক্ষার্থী সাক্ষ্য দেন। নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সাক্ষ্যগ্রহণ শেষে
৪ দিন আগে
