আইন-আদালত

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

ছবি: সংগৃহীত


সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৯ আগস্ট) তিনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে বলে তিনি মনে করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। এই বিধানের বৈধতাই চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।


আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক
আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।এদিকে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে অন্য কোনো মামলায় গ্রেপ্তার...

১ দিন আগে


‘আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়’: ট্রাইব্যুনালে পলক
‘আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়’: ট্রাইব্যুনালে পলক

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রত্যাশা করে এ মন্তব্য করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার অষ্টম সাক্ষী হিসেবে এক শিক্ষার্থী সাক্ষ্য দেন। নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সাক্ষ্যগ্রহণ শেষে

১ দিন আগে


ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়
ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি...

২ দিন আগে


‘বিচার সম্পর্কে জানতেন না’—শেখ হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয়: প্রসিকিউশন
‘বিচার সম্পর্কে জানতেন না’—শেখ হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয়: প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শেখ হাসিনা ‘জানতেন না’ দাবি করে দীর্ঘ বিলম্বের পর আদালতে ফিরে মার্জনা পাওয়ার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন প্রসিকিউশন।রোববার (১৬ আগস্ট) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ কথা বলেন।তিনি বলেন, পলাতক আসামিরা দেশে ফিরে অনেক সময় দাবি করেন যে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom