আইন-আদালত

‘আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়’: ট্রাইব্যুনালে পলক

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়’: ট্রাইব্যুনালে পলক

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রত্যাশা করে এ মন্তব্য করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার অষ্টম সাক্ষী হিসেবে এক শিক্ষার্থী সাক্ষ্য দেন। নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউশন জবানবন্দিতে সংশোধনের আবেদন করলে এর বিরোধিতা করেন পলক।

এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আদালতের উদ্দেশে বলেন, সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আর কোনো সংশোধনী গ্রহণ না করার জন্য তিনি অনুরোধ করছেন। পরে তিনি বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার প্রার্থনা করছি। আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।’

পরে পলকের পক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী লিটন আহমেদ। মামলায় পলকের পাশাপাশি সজীব ওয়াজেদ জয়কেও আসামি করা হয়েছে। পলাতক থাকায় জয়ের পক্ষে সরকারি খরচে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন।


ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়
ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি...

৪ ঘন্টা আগে


‘বিচার সম্পর্কে জানতেন না’—শেখ হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয়: প্রসিকিউশন
‘বিচার সম্পর্কে জানতেন না’—শেখ হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয়: প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শেখ হাসিনা ‘জানতেন না’ দাবি করে দীর্ঘ বিলম্বের পর আদালতে ফিরে মার্জনা পাওয়ার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন প্রসিকিউশন।রোববার (১৬ আগস্ট) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ কথা বলেন।তিনি বলেন, পলাতক আসামিরা দেশে ফিরে অনেক সময় দাবি করেন যে...

২০ ঘন্টা আগে


শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের
শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। তবে এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ ভারতকে জানিয়েছে, সেটি দেশটির...

১ দিন আগে


শাপলা চত্বর মামলায় দীপু মনি-জিয়াউল আহসানসহ ৯ আসামি ট্রাইব্যুনালে
শাপলা চত্বর মামলায় দীপু মনি-জিয়াউল আহসানসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ নয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষে মামলার অগ্রগতি তুলে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom