আইন-আদালত

স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৭ ঘন্টা আগে


স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

ছবি: সংগৃহীত


কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার দাফনে অংশ নেওয়ার জন্য মানবিক দিক বিবেচনায় নিয়ে এ মুক্তি মঞ্জুর করা হয়।

বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা প্রশাসক দীপু মনির প্যারোলের আবেদন অনুমোদন করেন। তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ এ আবেদন করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনি প্যারোলে মুক্ত থাকবেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুরে তার মেয়ে তানি দিপাবলি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান। পরে কারাগার থেকে বের হয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর হয়।

এর আগে চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল বলেও জানান আইনজীবী।

এদিকে স্বামীর মরদেহ ঢাকায় রেখে মায়ের প্যারোলে মুক্তির জন্য বুধবার সকাল থেকেই মুন্সিগঞ্জে দৌড়ঝাঁপ করেন তানি দিপাবলি। দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পর তার স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন ও শেষ শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে দাফন করা হবে।


স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ পাহারায় তিনি প্যারোলে মুক্ত থাকবেন।মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, বুধবার বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটে...

২১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।বুধবার (১৯ আগস্ট) তিনি এ তথ্য জানিয়েছেন।এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

১ দিন আগে


আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক
আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।এদিকে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে অন্য কোনো মামলায় গ্রেপ্তার...

২ দিন আগে


‘আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়’: ট্রাইব্যুনালে পলক
‘আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়’: ট্রাইব্যুনালে পলক

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রত্যাশা করে এ মন্তব্য করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার অষ্টম সাক্ষী হিসেবে এক শিক্ষার্থী সাক্ষ্য দেন। নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সাক্ষ্যগ্রহণ শেষে

২ দিন আগে

Dr.Mahfuzul Alom