তামিলনাড়ুতে নারীদের জন্য গ্যাসে ভর্তুকি, বাসে ফ্রি যাত্রা: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এর আওতায় বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। একই সঙ্গে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচলের সুবিধা আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিধানসভায় এসব ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে তিনটি গ্যাস সিলিন্ডারের মূল্য সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে।
প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ সুবিধার আওতায় আসতে পারে। প্রকল্প বাস্তবায়নে বছরে ৪ হাজার কোটি রুপির বেশি ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারকে এ সুবিধার জন্য অগ্রাধিকার দেওয়া হবে। সুবিধাভোগীদের প্রথমে নিজ খরচে সিলিন্ডার কিনতে হবে। পরে ক্রয়ের প্রমাণপত্র জমা দিলে নির্ধারিত অর্থ ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে। সরকারের এই উদ্যোগে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর রান্নার জ্বালানির ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।
নারীদের বাসযাত্রায় বাড়তি সুবিধা
নারীদের জন্য সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধাও বাড়ানো হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে দ্রুতগামী ও বিলাসবহুল বাসসহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় চলাচল করতে পারবেন। এ সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও যাতায়াতের কোনো নির্দিষ্ট সীমা রাখা হবে না।
পরন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল
এদিকে চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে পরন্দুরে নেওয়া প্রকল্প বাতিলের ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিপুল পরিমাণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ত।
তবে চেন্নাইয়ের জন্য নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা রয়েছে বলে স্বীকার করেছেন বিজয়। কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি কম হয়—এমন বিকল্প স্থানে বিমানবন্দর নির্মাণের জন্য জায়গা খোঁজার কথা জানিয়েছেন তিনি।
রান্নার গ্যাসে আর্থিক সহায়তা, নারীদের গণপরিবহণে বাড়তি সুবিধা এবং কৃষিজমি রক্ষায় বিমানবন্দর প্রকল্প বাতিল—একসঙ্গে এসব সিদ্ধান্তকে তামিলনাড়ু সরকারের জনমুখী নীতির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সরকারের দাবি, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কমানোই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে হুতিদের এ দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং সৌদি আরবও হামলার বিষয়টি নিশ্চিত করেনি।হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘আমজান’ নামের সৌদি মালিকানাধীন ট্যাংকারটি সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে লক্ষ্য করে একটি...
৫ ঘন্টা আগে
সন্তান জন্মে ৬৭ লাখ টাকা দেবে সিঙ্গাপুর
সন্তান জন্মহার বাড়াতে নাগরিকদের জন্য বড় অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। নতুন প্যাকেজের আওতায় একটি সন্তান জন্ম দিলে বিদ্যমান সুবিধাসহ সর্বোচ্চ প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে।রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র্যালিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী...
৬ ঘন্টা আগে
গাড়ি বিক্রেতা থেকে রাজপুত্র, ২৬ বছর পর মিলল বাবার স্বীকৃতি
বয়স তখন মাত্র ১৬ বছর। মায়ের কাছ থেকে জানতে পারেন, তার বাবা কোনো সাধারণ মানুষ নন-তিনি বেলজিয়ামের রাজপরিবারের সদস্য। এরপর বাবার সঙ্গে যোগাযোগ, ডিএনএ পরীক্ষা এবং দীর্ঘ আইনি অপেক্ষা। সবশেষে ২৬ বছর বয়সে এসে বাবার কাছ থেকে পেলেন আইনি স্বীকৃতি। সাধারণ জীবন কাটানো এক গাড়ির সেলসম্যানের পরিচয়ে যুক্ত হলো রাজপরিবারের...
১০ ঘন্টা আগে
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিপত্তি, কাদায় আটকাল চোরের গাড়ি
ভারতের পাঞ্জাবের মোগা জেলায় বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির অভিনব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। চুরি করতে গিয়ে কাদায় আটকে যায় অভিযুক্তদের ব্যক্তিগত গাড়ি। পরে সেটি উদ্ধারে আনা ভারী রিকভারি ট্রাকও একই কাদায় আটকে পড়ায় পুরো ঘটনা স্থানীয়দের নজরে আসে।ঘটনাটি মোগা জেলার মোগা তখতপুরা গ্রামের একটি ধানখেতে ঘটে। কৃষক হরজিন্দর সিংয়ের অভিযোগ,...
১৬ ঘন্টা আগে
