জাতীয়

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যেসব সেবার কর্মীরা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যেসব সেবার কর্মীরা

ছবি: সংগৃহীত


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২৬ আগস্ট) সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। পরদিন বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।

তবে জরুরি সেবা সচল রাখতে কিছু প্রতিষ্ঠান ও কর্মী এ ছুটির আওতার বাইরে থাকবেন। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে।

এ ছাড়া হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদেরও ছুটির দিন দায়িত্ব পালন করতে হবে। জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মীরা কর্মস্থলে থাকবেন।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও এ সরকারি ছুটি প্রযোজ্য হবে না।

এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে।

এদিকে, ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক সিদ্ধান্ত দেবে। আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

 

ছুটির আওতার বাইরে থাকবেন—

  • হাসপাতাল ও চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
  • ফায়ার সার্ভিস ও অগ্নিনির্বাপণকর্মীরা
  • বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীরা
  • টেলিফোন ও ইন্টারনেট সেবার দায়িত্বে থাকা কর্মীরা
  • বন্দর ও বিমানবন্দরের জরুরি দায়িত্বে নিয়োজিতরা
  • রেলওয়ে ও গণপরিবহনের প্রয়োজনীয় কর্মীরা
  • কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা
  • ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিতরা

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর বিকল্প তিনজন
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর বিকল্প তিনজন

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট...

১৩ ঘন্টা আগে


গ্যাসের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার
গ্যাসের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার

দেশের গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এসব এলএনজি দেশে আনা হবে। দুই কার্গোরই প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) দাম ২৪ ডলারের বেশি।সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom