রোগীর ছদ্মবেশে চেম্বারে, ৬ বছর পর স্বামীকে দেখে আবেগাপ্লুত চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে ওঠেন তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।
এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই ছয় বছর পর স্বামীকে সামনে দেখতে পান চিকিৎসক। আনন্দে চেয়ার ছেড়ে উঠে স্বামীকে জড়িয়ে ধরেন তিনি। দুজনই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তাদের এই পুনর্মিলনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ভারতের রাজস্থানের বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে স্ত্রীকে চমকে দেন প্রবাসী স্বামী।
কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী চিকিৎসক চেম্বারে বসে রোগী দেখছিলেন। এ সময় মাস্ক পরা যুবক তার সামনে এসে চিকিৎসার কাগজপত্রের পরিবর্তে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখান।
প্রথমে বিষয়টি বুঝতে না পেরে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখতে পান তিনি। তখন যুবক মুখের মাস্ক খুলে দেন। স্বামীকে সামনে দেখেই আনন্দে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন চিকিৎসক।
ভিডিওতে ওই যুবক ও নারীকে স্বামী-স্ত্রী হিসেবে দাবি করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, ভিডিওটি ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এরই মধ্যে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছে। আবেগঘন এই পুনর্মিলনের দৃশ্য দেখে অনেকে মন্তব্যও করেছেন।
একজন লিখেছেন, এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবাই অনুভব করতে পারেন না। আরেকজন জানান, ভিডিওটি দেখে তার চোখে পানি চলে এসেছে। অন্য একজন ঘটনাটিকে অসাধারণ ও হৃদয়ছোঁয়া মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
প্রবাসজীবনের দীর্ঘ বিচ্ছেদ, অপেক্ষা ও কষ্টের মধ্যে ছয় বছর পর স্বামীর এমন চমকপ্রদ ফিরে আসার দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্র হয়ে উঠেছে।
নিউইয়র্কে সরকারি উদ্যোগে ৫ মুদি দোকান, পণ্য মিলবে ৩০ শতাংশ কম দামে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি উদ্যোগে নিউইয়র্ক শহরে পাঁচটি মুদি দোকান চালুর পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। এসব দোকানে সাধারণ বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে পণ্য বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ৭ কোটি ডলার বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্ক শহরের প্রতিটি বরোতে একটি করে...
৬ ঘন্টা আগে
কলকাতায় হোটেলে আগুনের পর আতঙ্ক, দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর বাংলাদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির মধ্যে অনেক বাংলাদেশি পর্যটক দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ কেউ নতুন হোটেলের সন্ধানে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরছেন।প্রশাসনের অগ্নিনিরাপত্তা অভিযানের পর ১১টির বেশি হোটেল বন্ধ করে দেওয়ায়...
৭ ঘন্টা আগে
ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের চালানো ওই হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন অচল ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।শনিবার (২২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের কোনো স্থাপনা অচল করতে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল...
৭ ঘন্টা আগে
গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেবেন না: নেতানিয়াহু
যতদিন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদে থাকবেন, ততদিন গাজা কিংবা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরাইলের আরব মুসলিম পার্টি ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে নেতানিয়াহু এ মন্তব্য করেন। এর আগে আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান
১৪ ঘন্টা আগে
