২০২৭ সালে আমিরাতে রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে।
হিজরি বর্ষপঞ্জির মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ দেখার ভিত্তিতেই মাসের দিনের সংখ্যা নির্ধারিত হয়। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি প্রতি মাসে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে এবং এর ভিত্তিতে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখ ঘোষণা করা হয়।
রমজান ২০২৭
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাসের শেষ দিকে রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে।
তবে ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হবে না বলে জানিয়েছে কেন্দ্রটি। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।
ঈদুল ফিতর ২০২৭
রমজান মাস শেষ হলে শাওয়াল মাসের প্রথম দিন পালিত হবে ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।
৮ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হবে। আর সেদিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হয়ে ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ বুধবার।
ঈদুল আজহা ২০২৭
হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন জিলহজের ৯ তারিখ পবিত্র আরাফার দিন।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুহররম ২০২৭
জিলহজ মাসের পর শুরু হবে নতুন হিজরি বছর। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪৪৯ হিজরির প্রথম দিন ২০২৭ সালের ৫, ৬ অথবা ৭ জুন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, জিলহজ মাস কখন শুরু হচ্ছে এবং তা ২৯ নাকি ৩০ দিনে পূর্ণ হচ্ছে-তার ওপর মুহররম মাসের প্রথম দিনের তারিখ নির্ভর করবে।
তবে এসব তারিখ এখনো সম্ভাব্য। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের পরই রমজান ও ঈদের আনুষ্ঠানিক তারিখ নিশ্চিত হবে।
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি মাহমুদুল হাসান
মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ ক্বারী মাহমুদুল হাসান আশরাফী। এ অর্জনের মাধ্যমে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৬০ লাখ টাকা।১৮ বছর বয়সী মাহমুদুল হাসান আশরাফী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মারকাজুল মদিনার শিক্ষার্থী। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শ্রবণ ও পুনরাবৃত্তির
২ দিন আগে
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে সরকারি কর্মসূচি ঘোষণা
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনে জাতীয় কর্মসূচি নিয়েছে সরকার।ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা...
৪ দিন আগে
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরে মসজিদুল হারামের ইমামের অভিনন্দন
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের অতীত ও বর্তমানের ছবি শেয়ার করে তাকে স্বাগত জানান ইয়াসির আদ-দোসারি। পোস্টে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’সাবেক এই ব্রাজিলিয়ান তারকার...
৪ দিন আগে
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা: ধর্মমন্ত্রী
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।শনিবার আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।ধর্মমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ রাসূল ও সর্বশেষ নবী। তার পর কিয়ামত পর্যন্ত আর কোনো
৮ দিন আগে
