কলকাতায় হোটেলে আগুনের পর আতঙ্ক, দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর বাংলাদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির মধ্যে অনেক বাংলাদেশি পর্যটক দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ কেউ নতুন হোটেলের সন্ধানে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরছেন।
প্রশাসনের অগ্নিনিরাপত্তা অভিযানের পর ১১টির বেশি হোটেল বন্ধ করে দেওয়ায় পর্যটক ও চিকিৎসার জন্য কলকাতায় আসা বাংলাদেশি রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোরে মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। ঘটনার পর কলকাতা প্রশাসন বিভিন্ন হোটেল ও অতিথিশালায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা শুরু করে। নিরাপত্তাবিধিতে ঘাটতি পাওয়া হোটেলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে।
বাংলাদেশি পর্যটকদের কাছে নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট দীর্ঘদিনের পরিচিত এলাকা। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগী ও তাদের স্বজনেরাও তুলনামূলক কম খরচের কারণে সাধারণত এসব এলাকার হোটেলে অবস্থান করেন। কিন্তু অগ্নিকাণ্ডের পর এখন এসব এলাকাতেই আতঙ্ক তৈরি হয়েছে।
পাবনার বাসিন্দা মোহাম্মদ খুরশিদ আলম ব্যবসায়িক কাজে কলকাতায় গিয়ে অগ্নিকাণ্ডের পর হোটেল পরিবর্তন করেছেন। তিনি জানান, বাংলাদেশে থাকা তার স্ত্রী ও বাবা-মা আগুনের খবর পাওয়ার পর তাকে দ্রুত দেশে ফিরে আসতে বলেছেন।
হোটেল বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে ভোগান্তিতে পড়ছেন পর্যটকেরা। অনেককে হঠাৎ করে হোটেলের কক্ষ ছেড়ে দিতে বলা হচ্ছে। পরে বিকল্প হোটেলে গিয়ে কোথাও কোথাও আগের তুলনায় দেড় থেকে দ্বিগুণ ভাড়া চাওয়ার অভিযোগও উঠেছে। এতে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি পরিবারগুলো বাড়তি খরচের চাপে পড়েছে।
বাংলাদেশি পর্যটকদের কেউ কেউ ইতোমধ্যে দেশে ফেরার টিকিট এগিয়ে নিয়েছেন। ঢাকার বাসিন্দা ইসমাইল সরকার জানিয়েছেন, প্রশাসনের অভিযানের মধ্যে আটকে পড়তে চান না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কলকাতায় যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
কলকাতার এসব এলাকার ব্যবসা বাংলাদেশি পর্যটকদের ওপর অনেকটাই নির্ভরশীল। হোটেল বন্ধের পাশাপাশি পর্যটকের সংখ্যা কমে গেলে খাবারের দোকান, পরিবহন, কেনাকাটা ও অন্যান্য ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের নিরাপত্তার স্বার্থেই অগ্নিনিরাপত্তাবিধি লঙ্ঘনকারী হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে বাংলাদেশি পর্যটকদের প্রত্যাশা, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল বন্ধের কারণে সৃষ্ট আবাসন সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও করা হবে।
নিউইয়র্কে সরকারি উদ্যোগে ৫ মুদি দোকান, পণ্য মিলবে ৩০ শতাংশ কম দামে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি উদ্যোগে নিউইয়র্ক শহরে পাঁচটি মুদি দোকান চালুর পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। এসব দোকানে সাধারণ বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে পণ্য বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ৭ কোটি ডলার বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্ক শহরের প্রতিটি বরোতে একটি করে...
৭ ঘন্টা আগে
ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের চালানো ওই হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন অচল ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।শনিবার (২২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের কোনো স্থাপনা অচল করতে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল...
৮ ঘন্টা আগে
রোগীর ছদ্মবেশে চেম্বারে, ৬ বছর পর স্বামীকে দেখে আবেগাপ্লুত চিকিৎসক
প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে ওঠেন তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই...
১৪ ঘন্টা আগে
গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেবেন না: নেতানিয়াহু
যতদিন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদে থাকবেন, ততদিন গাজা কিংবা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরাইলের আরব মুসলিম পার্টি ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে নেতানিয়াহু এ মন্তব্য করেন। এর আগে আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান
১৫ ঘন্টা আগে
