গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেবেন না: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যতদিন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদে থাকবেন, ততদিন গাজা কিংবা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের আরব মুসলিম পার্টি ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে নেতানিয়াহু এ মন্তব্য করেন। এর আগে আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান এবং বিশ্বের অধিকাংশ দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার আরব শহর তাইবেতে নিজ দলের সাধারণ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আব্বাস বলেন, তার দল ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র বিদ্যমান এবং বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে।
অন্যদিকে নেতানিয়াহু বলেন, তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন ইরানের নিয়ন্ত্রণাধীন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না—গাজায়ও নয়, পশ্চিম তীরেও নয়। পশ্চিম তীরকে বোঝাতে তিনি বাইবেলীয় ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দ ব্যবহার করেন।
নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে তার জোট পিছিয়ে রয়েছে।
বর্তমানে লিকুদ পার্টির দখলে ৩২টি আসন থাকলেও সাম্প্রতিক জরিপগুলোতে দলটির জনপ্রিয়তায় উল্লেখযোগ্য পতনের ইঙ্গিত পাওয়া গেছে। শুক্রবার প্রকাশিত একটি জরিপে লিকুদ পার্টি মাত্র ২০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু
নিউইয়র্কে সরকারি উদ্যোগে ৫ মুদি দোকান, পণ্য মিলবে ৩০ শতাংশ কম দামে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি উদ্যোগে নিউইয়র্ক শহরে পাঁচটি মুদি দোকান চালুর পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। এসব দোকানে সাধারণ বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে পণ্য বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ৭ কোটি ডলার বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্ক শহরের প্রতিটি বরোতে একটি করে...
৭ ঘন্টা আগে
কলকাতায় হোটেলে আগুনের পর আতঙ্ক, দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর বাংলাদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির মধ্যে অনেক বাংলাদেশি পর্যটক দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ কেউ নতুন হোটেলের সন্ধানে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরছেন।প্রশাসনের অগ্নিনিরাপত্তা অভিযানের পর ১১টির বেশি হোটেল বন্ধ করে দেওয়ায়...
৮ ঘন্টা আগে
ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের চালানো ওই হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন অচল ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।শনিবার (২২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের কোনো স্থাপনা অচল করতে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল...
৮ ঘন্টা আগে
রোগীর ছদ্মবেশে চেম্বারে, ৬ বছর পর স্বামীকে দেখে আবেগাপ্লুত চিকিৎসক
প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে ওঠেন তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই...
১৪ ঘন্টা আগে
