১৮০ দিনের কর্মকাণ্ডে চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পনা: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডে চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পনার কারণে জনভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার না করে ১৮০ দিনের একটি সাফল্যমণ্ডিত চিত্র তুলে ধরার চেষ্টা করছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা। অতীতে আওয়ামী লীগ যে ধরনের প্রতারণার রাজনীতি করেছে, বিএনপি সরকারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি ও গ্যাস সংকট, গ্যাস ও সিলিন্ডারের মূল্যবৃদ্ধি এবং কারখানা বন্ধের কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সংকটে পড়েছেন। পাশাপাশি চাঁদাবাজি ও সার সংকটও জনভোগান্তি বাড়িয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ১৮০ দিনের ব্যর্থতার জন্য সরকারের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং বিরোধী দলসহ সবার সহযোগিতা চাওয়া। কিন্তু তা না করে সরকার জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডে অব্যবস্থাপনাই বেশি দেখা গেছে। মন্ত্রিসভা পুনর্গঠনের প্রয়োজনীয়তাও সরকারের অপরিকল্পনার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার বিরোধী দলের কাছে পরিকল্পনা চেয়েছিল এবং জ্বালানি বিষয়ে গঠিত কমিটিতে বিরোধী দল তাদের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ওই কমিটির কার্যক্রম কার্যকর করা হয়নি এবং প্রতিবেদন নিয়েও কোনো আলোচনা হয়নি।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষকে নিয়ে একটি জাতীয় নীতি প্রণয়ন করা প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। তাই মন্ত্রণালয় পুনর্গঠন করা উচিত। প্রয়োজনে বিরোধী দল সরকারকে নীতিগতভাবে সহযোগিতা করবে বলেও জানান তিনি।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পররাষ্ট্রনীতি যথেষ্ট আত্মবিশ্বাসী নয়। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত হত্যা, নদীর পানি বণ্টন, পুশ-ইনসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করে মর্যাদা ও সমতার ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে দিল্লিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে ভারতকে যথাযথ জবাবদিহির আওতায় আনা হয়নি। শেখ হাসিনার বিচার ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে ১১ দল মনে করে না।
কর্মসংস্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাসেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। বিভিন্ন চাকরির পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে দলীয়করণসহ নানা অভিযোগও উঠছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সরকার জুলাই সনদ, গণভোট এবং নিজেদের ৩১ দফার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করছে না। এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে সংসদের বাইরে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন হবে। ১১ দল জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিকভাবে রাজপথে এর জবাব দেবে বলেও জানান তিনি।
আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটি একটি গণতান্ত্রিক কর্মসূচি। এতে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক বাধা এলে তারা গণতান্ত্রিকভাবে তা মোকাবিলা করে কর্মসূচি এগিয়ে নেবেন।
এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, লংমার্চের প্রধান দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের সুযোগ নেই: রাশেদ খান
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা...
৪ ঘন্টা আগে
‘২০২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, যুদ্ধের রিহার্সেল ছিল’: ডা. শফিকুর রহমান
২০২৪ সালের আন্দোলনকে ‘ফাইনাল যুদ্ধ’ নয়, বরং মূল যুদ্ধের ‘রিহার্সেল’ বা মহড়া ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।রোববার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি...
৯ ঘন্টা আগে
ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২০ আগস্ট রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।শনিবার এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।এর আগে বৃহস্পতিবার
১ দিন আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কাজ করার সাংবিধানিক সুযোগ সীমিত।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি
২ দিন আগে
