ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের চালানো ওই হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন অচল ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
শনিবার (২২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের কোনো স্থাপনা অচল করতে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল হওয়ার ঘটনা এটিই প্রথম। হামলাটিকে দেশটিতে এ ধরনের সবচেয়ে সফল সাইবার হামলাগুলোর একটি বলেও মনে করা হচ্ছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোতে ধারাবাহিক সাইবার হামলা চালানো হয়। যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে হামলার সময়ের সঙ্গে ওই হামলাগুলোর সময়ের মিল পাওয়া গেছে। এসব হামলা হোয়াইট হাউসেও উদ্বেগ তৈরি করেছিল।
নিরাপত্তাজনিত কারণে ব্রিটিশ কর্মকর্তারা আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করেননি। তবে জানা গেছে, স্থাপনাটি চার দিন অচল ছিল এবং কর্মীরা সেটি পুনরায় চালু করতে কাজ করেন।
আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় এর অচলাবস্থায় যুক্তরাজ্যের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। ঘটনার পর সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের বিষয়টি জানায়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ ও পরবর্তী করণীয় জানিয়ে চিঠি পাঠানো হয়।
ঘটনাটি যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)-কেও জানানো হয়েছে। এনসিএসসি দেশটির গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর একটি শাখা, যা বিদেশি সাইবার হুমকি থেকে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়ে থাকে।
টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার ঝুঁকি নিয়ে ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত সতর্ক করে আসছে। গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো ও সরকারি সংস্থাগুলো প্রতিনিয়ত সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।
এর আগে বড় ধরনের সাইবার হামলায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা (এনএইচএস), বিভিন্ন স্কুল ও বাণিজ্যিক উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন লাইনও এর মধ্যে রয়েছে। এ ছাড়া বিদেশি হ্যাকারদের বিরুদ্ধে খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের গ্রাহক তথ্য এবং গত বছর নির্বাচন কমিশনের ভোটারদের তথ্য চুরির অভিযোগও রয়েছে।
তবে বিভিন্ন সতর্কবার্তা সত্ত্বেও এর আগে কোনো হ্যাকার যুক্তরাজ্যের কোনো বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি অচল করতে সক্ষম হয়েছে—এমন রেকর্ড পাওয়া যায়নি।
নিউইয়র্কে সরকারি উদ্যোগে ৫ মুদি দোকান, পণ্য মিলবে ৩০ শতাংশ কম দামে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি উদ্যোগে নিউইয়র্ক শহরে পাঁচটি মুদি দোকান চালুর পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। এসব দোকানে সাধারণ বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে পণ্য বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ৭ কোটি ডলার বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্ক শহরের প্রতিটি বরোতে একটি করে...
৭ ঘন্টা আগে
কলকাতায় হোটেলে আগুনের পর আতঙ্ক, দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর বাংলাদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির মধ্যে অনেক বাংলাদেশি পর্যটক দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ কেউ নতুন হোটেলের সন্ধানে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরছেন।প্রশাসনের অগ্নিনিরাপত্তা অভিযানের পর ১১টির বেশি হোটেল বন্ধ করে দেওয়ায়...
৮ ঘন্টা আগে
রোগীর ছদ্মবেশে চেম্বারে, ৬ বছর পর স্বামীকে দেখে আবেগাপ্লুত চিকিৎসক
প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে ওঠেন তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই...
১৪ ঘন্টা আগে
গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেবেন না: নেতানিয়াহু
যতদিন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদে থাকবেন, ততদিন গাজা কিংবা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরাইলের আরব মুসলিম পার্টি ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে নেতানিয়াহু এ মন্তব্য করেন। এর আগে আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান
১৫ ঘন্টা আগে
