আন্তর্জাতিক

নিউইয়র্কে সরকারি উদ্যোগে ৫ মুদি দোকান, পণ্য মিলবে ৩০ শতাংশ কম দামে

আন্তর্জাতিক ডেস্ক

৬ ঘন্টা আগে


নিউইয়র্কে সরকারি উদ্যোগে ৫ মুদি দোকান, পণ্য মিলবে ৩০ শতাংশ কম দামে

ছবি: সংগৃহীত


নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি উদ্যোগে নিউইয়র্ক শহরে পাঁচটি মুদি দোকান চালুর পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। এসব দোকানে সাধারণ বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে পণ্য বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ৭ কোটি ডলার বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্ক শহরের প্রতিটি বরোতে একটি করে মুদি দোকান চালু করা হবে। এর মধ্যে ইস্ট হারলেমে একটি দোকান স্থাপনে প্রায় ৩ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

শহর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, অভিজ্ঞ মুদি ব্যবসায়ীদের বিনা ভাড়ায় দোকানের জায়গা দেওয়া হবে। তারা এসব দোকান পরিচালনা করবেন এবং কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবেন।

মামদানি প্রশাসনের দাবি, খাদ্যপণ্যের বাড়তি দামের চাপ কমানো এবং যেসব এলাকায় তাজা ও পুষ্টিকর খাবারের সহজলভ্যতা কম, সেসব এলাকার বাসিন্দাদের জন্য সাশ্রয়ী খাবার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের প্রায় এক-পঞ্চমাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার সমস্যায় ভুগছেন।

তবে সরকারি উদ্যোগে কম দামের মুদি দোকান চালুর পরিকল্পনা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, সরকারি সহায়তায় পরিচালিত দোকানগুলো বাজারের তুলনায় কম দামে পণ্য বিক্রি করলে ছোট মুদি ব্যবসাগুলো প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।

বিশেষ করে আগে থেকেই কম লাভে পরিচালিত স্থানীয় অনেক দোকান এ উদ্যোগের কারণে ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে দোকানগুলোর কর্মীদের বেতন, পণ্যে ছাড়ের অর্থের উৎস এবং দীর্ঘমেয়াদে প্রকল্পটি আর্থিকভাবে টেকসই হবে কি না-এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি এসব দোকান থেকে কেনাকাটার জন্য পরিচয়পত্র প্রয়োজন হবে-এমন দাবি ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দোকান থেকে পণ্য কিনতে কোনো পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হবে না।

মেয়র জোহরান মামদানির পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে পাঁচটি দোকান চালুর লক্ষ্য রয়েছে। তবে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির পাশাপাশি স্থানীয় ছোট ব্যবসার ওপর প্রভাব এবং প্রকল্পটির দীর্ঘমেয়াদি আর্থিক কার্যকারিতা-দুটি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।


কলকাতায় হোটেলে আগুনের পর আতঙ্ক, দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা
কলকাতায় হোটেলে আগুনের পর আতঙ্ক, দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর বাংলাদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির মধ্যে অনেক বাংলাদেশি পর্যটক দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ কেউ নতুন হোটেলের সন্ধানে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরছেন।প্রশাসনের অগ্নিনিরাপত্তা অভিযানের পর ১১টির বেশি হোটেল বন্ধ করে দেওয়ায়...

৭ ঘন্টা আগে


ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের চালানো ওই হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন অচল ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।শনিবার (২২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের কোনো স্থাপনা অচল করতে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল...

৭ ঘন্টা আগে


রোগীর ছদ্মবেশে চেম্বারে, ৬ বছর পর স্বামীকে দেখে আবেগাপ্লুত চিকিৎসক
রোগীর ছদ্মবেশে চেম্বারে, ৬ বছর পর স্বামীকে দেখে আবেগাপ্লুত চিকিৎসক

প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে ওঠেন তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই...

১৩ ঘন্টা আগে


গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেবেন না: নেতানিয়াহু
গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেবেন না: নেতানিয়াহু

যতদিন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদে থাকবেন, ততদিন গাজা কিংবা অধিকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরাইলের আরব মুসলিম পার্টি ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে নেতানিয়াহু এ মন্তব্য করেন। এর আগে আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom