জাতীয়

গ্যাসের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


গ্যাসের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার

ছবি: সংগৃহীত


দেশের গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এসব এলএনজি দেশে আনা হবে। দুই কার্গোরই প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) দাম ২৪ ডলারের বেশি।

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির প্রস্তাব দুটি অনুমোদন করা হয়। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এসব এলএনজি কেনা হচ্ছে।

অনুমোদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ট্রেডিং ও জ্বালানি কোম্পানি পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার।

অন্যদিকে, যুক্তরাজ্যের টোটাল এনার্জিস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২৩-২৪ সেপ্টেম্বর আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ ডলার।

আগের কার্গোর চেয়েও বেশি দাম

সর্বশেষ অনুমোদিত দুই কার্গোর দাম আগের এলএনজি আমদানির তুলনায় কিছুটা বেশি। গত ১৯ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। ওই কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২৩ দশমিক ৯৩ ডলার।

নতুন দুই কার্গোর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা এলএনজির দাম সবচেয়ে বেশি—প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ ডলার। যুক্তরাজ্য থেকে কেনা কার্গোর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ২৫ ডলার।

দেশে গ্যাসের সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি থাকায় সরকার স্পট মার্কেট থেকে ধারাবাহিকভাবে এলএনজি আমদানি করছে। তবে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক বেশি দামে এলএনজি কেনার কারণে আমদানি ব্যয়ও বাড়ছে। নতুন দুই কার্গোর ক্ষেত্রে আগের অনুমোদিত কার্গোর চেয়ে বেশি দাম পড়ায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানি ব্যয় ব্যবস্থাপনাও সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর বিকল্প তিনজন
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর বিকল্প তিনজন

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট...

৫ ঘন্টা আগে


সরকারের সমালোচনার অধিকার সবার রয়েছে: আইনমন্ত্রী
সরকারের সমালোচনার অধিকার সবার রয়েছে: আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া দেশের সব নাগরিকের সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যাতে নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন,...

১১ ঘন্টা আগে


দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজে জড়াবেন না: রিজভী
দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজে জড়াবেন না: রিজভী

দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৫ আগস্টের পর দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান...

১২ ঘন্টা আগে


দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি
দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও নিয়োগের আদেশ জারি করা হয়।বদলি হওয়া কর্মকর্তারা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom