জেলার খবর

মদনে শিশু ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় অভিযুক্তের পিতৃত্বের প্রমাণ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


মদনে শিশু ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় অভিযুক্তের পিতৃত্বের প্রমাণ

ছবি: সংগৃহীত


নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক কওমি মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছে পুলিশ। সিআইডির ডিএনএ পরীক্ষায় ভুক্তভোগীর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্তের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে গেছে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, ডিএনএ প্রতিবেদন হাতে আসায় মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হবে।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় শিক্ষকতা করার সময় আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রাণনাশের হুমকির কারণে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবার বিষয়টি জানতে পারে এবং চিকিৎসা পরীক্ষায় তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়।

ঘটনার পর ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় মামলা করেন। ব্যাপক আলোচনার মধ্যে র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তের অংশ হিসেবে গত ১৭ মে ঢাকার সিআইডি কার্যালয়ে অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিআইডির একটি দল সেফহোমে গিয়ে নবজাতকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

সম্প্রতি প্রকাশিত ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে অভিযুক্তের সঙ্গে নবজাতকের জৈবিক পিতৃত্বের শক্তিশালী মিল পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. নুরুল কবীর রুবেল বলেন, ডিএনএ প্রতিবেদন মামলার তদন্তে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে যুক্ত হয়েছে এবং এখন চূড়ান্ত অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

বর্তমানে ভুক্তভোগী শিশু ও তার নবজাতক একটি সেফহোমে রয়েছে। তাদের নিরাপত্তা ও আইনি সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিনিধিরাও ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থল ও সংশ্লিষ্ট থানা পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, ডিএনএ প্রতিবেদনসহ তদন্তের প্রয়োজনীয় নথি সম্পন্ন হওয়ায় মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত। দ্রুত অভিযোগপত্র দাখিলের পর আদালতে বিচারকাজ শুরু হলে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে-এমন প্রত্যাশা তাদের।


রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা

রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও

১৪ ঘন্টা আগে


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

৩ দিন আগে


পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা

৩ দিন আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom