জাতীয়

দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজে জড়াবেন না: রিজভী

অনলাইন ডেস্ক

১ দিন আগে


দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজে জড়াবেন না: রিজভী

ছবি: সংগৃহীত


দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৫ আগস্টের পর দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দলের নেতাকর্মীদের নিয়ে তিনি দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান।

রিজভী বলেন, তার প্রধান দায়িত্ব হবে দলকে সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনা করা। বিএনপির চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়েই তিনি গুরুত্ব দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। সরকারের ঘোষিত কর্মসূচিগুলো জনগণের স্বার্থ, মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা করার পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাবে। সরকারের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা হয়েছে দাবি করে রিজভী বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না।

বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন। নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে দাবি করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, দেশের কোথাও কেউ দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না। ৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দলীয় চেয়ারম্যান কঠোর পদক্ষেপ নিয়েছেন। তাই সবাইকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে গঠনমূলক কাজে যুক্ত হওয়ার এবং দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার মধ্য দিয়েই দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব।


‘আমি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি, আত্মীয় হিসেবে নয়’
‘আমি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি, আত্মীয় হিসেবে নয়’

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করার সময় তাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে আরও পেশাদারভাবে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, তিনি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে...

৯ ঘন্টা আগে


মহানবীর জীবনাদর্শ তরুণদের জন্য অনন্য প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
মহানবীর জীবনাদর্শ তরুণদের জন্য অনন্য প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ দেশের তরুণদের জন্য এক অনন্য প্রেরণার উৎস হতে পারে।মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী...

১০ ঘন্টা আগে


বাংলাদেশে জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগোচ্ছে
বাংলাদেশে জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগোচ্ছে

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সিইসহ বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ইউএভি সংগ্রহের কার্যক্রম এগিয়ে চলছে। জে-১০সিই কেনার বিষয়ে নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত

১২ ঘন্টা আগে


ঈদে মিলাদুন্নবীতে দেশবাসীকে রিজভীর শুভেচ্ছা
ঈদে মিলাদুন্নবীতে দেশবাসীকে রিজভীর শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।রিজভী বলেন, মহানবীর শুভাগমনে বিশ্বে রহমতের দ্বার উন্মোচিত হয়েছে। সততা, নম্রতা, উদারতা, ন্যায়বিচার ও মানবিকতার শিক্ষা তাঁর জীবন

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom